বাস্তবে ন্যান্‌সি পর্দায় সুজানা

বিনোদন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৬, ১৬:৩৭আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৯:২৪

পর্দায় সুজানা বাস্তবে ন্যানসি ইউটিউবে প্রকাশ হয়েছে ন্যান্‌সির নতুন গানের ভিডিও। যদিও গানের চিত্রে কোথাও খুঁজে পাওয়া যাবে না তাকে। কারণ এ গানের মাধ্যমে পর্দায় ন্যনসির ভূমিকায় ছিলেন মডেল সুজানা। পুরো গানে ঠোঁট মিলিয়েছেন তিনি, সঙ্গে ছিলেন সহশিল্পী সুমন। যেমনটা সাধারণত চলচ্চিত্রের বেলায় ঘটে থাকে, এবার সেটা দেখা যাবে মিউজিক ভিডিওতে। এ গানটির শিরোনাম ‘আমি ছুঁয়ে দিলেই’।
গানটি লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল। আর সুর করেছেন নকীব খান। প্রথমবারের মতো এ শিল্পীর কথা ও সুরে গাইলেন ন্যান্‌সি।
গানটির ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। গেল ২৯ ডিসেম্বর এটি ইউটিউব ও এর প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল এর নিজস্ব ওয়েব পোর্টালে প্রকাশ করা হয়েছে।
আসিফ ইকবাল বলেন, ‌'গানটির বিশেষ দিক হচ্ছে রোমেল আলীর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিউজিশিয়ান পিয়ানো বাজিয়েছেন এতে। আর আমরা চেয়েছি গানটির ভিডিও উপস্থাপনায় মডেলকে পুরোপুরি রাখতে। এ কারণে ন্যান্‌সির কণ্ঠে পুরোটা সময় ছিলেন সুজানা।'
তিনি আরও জানান গানটির দৃশ্যধারণ বান্দরবানে হয়েছে। দৃশ্যধারণের বৈচিত্র রাখতে ড্রোন ব্যবহার করা হয় এতে।

গানটির ইউটিউব লিংক: https://youtu.be/msBA33SWQuA
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প