দেখা মিলেছে নতুন পড়শীর

বিনোদন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৬, ২১:২৫আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ০০:৪০

পড়শী ভরতনাট্যম নৃত্যশিল্পী হিসেবেও মাত করেছিলেনে এর আগে। এবার পড়শীকে পাওয়া গেল ভিন্ন রূপে। একেবারেই রাবীন্দ্রিক বেশভূষা। তার নতুন গানের ভিডিও প্রকাশ হয়েছে ‘আমারও পরান যাহা চায়’। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে ইউটিউবে ও ফেসবুকে প্রকাশ পায় এটি।  এরপরই পাওয়া গেল নতুন পড়শীকে।
পড়শী আগেই বলেছিলেন, ‘শুধু ভিন্নতা জন্য নয়, রবীন্দ্রসংগীতের প্রতি ভালোবাসা থেকে এ গানটি তৈরি করা। গানটির জন্য পোশাক থেকে শুরু করে শ্যুটিংস্পট পর্যন্ত রাবীন্দ্রিক আবহ তৈরি করা হয়েছে।’
মিউজিক ভিডিওর মডেলও হয়েছেন পড়শী নিজেই। তার সঙ্গে আছেন অভিনেতা তৌহিদুল ইসলাম আবির।
গানটির নতুন সংগীতায়োজন করেছেন সন্ধি। আর এর ভিডিও পরিচালনা করেছেন রম্য খান। মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে ধামরাইয়ের জমিদার বাড়িতে।
গানটি পড়শীর চতুর্থ অ্যালবামে রাখা হবে।

/এম/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান