‘নজরুল পুরস্কার’ পেলেন শাহীন সামাদ

ঢাবি প্রতিনিধি
২৪ মে ২০২৩, ১৮:২৫ আপডেট : ২৪ মে ২০২৩, ১৯:০৩

নজরুলসংগীত চর্চা ও প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত শিল্পী শাহীন সামাদকে বাংলা একাডমি প্রবর্তিত ‘নজরুল পুরস্কার ২০২৩’ এ ভূষিত করা হয়েছে।

বুধবার (২৪ মে) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শাহীন সামাদের হাতে ‘নজরুল পুরস্কার ২০২৩’-এর সম্মাননাপত্র, ক্রেস্ট ও দুই লাখ টাকার চেক তুলে দেন বাংলা একাডমির সভাপতি সেলিনা হোসেন এবং মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে শাহীন সামাদ বলেন, নজরুল আমাদের সারা জীবনের চর্চা ও সাধনার বিষয়। বাংলা একাডেমির প্রদত্ত নজরুল বিষয়ক এ অমূল্য সম্মাননা আমার শিল্পী জীবনে অত্যন্ত গর্ব ও আনন্দের বার্তা বয়ে এনেছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। ‘অগ্নিবীণার শতবর্ষ: বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরপ’এই প্রতিপাদ্যে নজরুল বিষয়ক একক বক্তৃতা প্রদান করেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কবি এ এফ এম হায়াতুল্লাহ। সভাপতিত্ব করেন বাংলা একাডমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

অনুষ্ঠানে অতিথিরা

নজরুল বিষয়ক একক বক্তব্যের শুরুতে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, নজরুল বলছিলেন-‘বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক’। অপরদিকে বঙ্গবন্ধুও কখনোই আপসরফা কিংবা সমর্পণের রাস্তায় স্বাধীনতার কথা বলেননি। বরং নজরুলের মতোই গোটা জাতির বুকে বিদ্রোহের আগুন প্রজ্জ্বলিত করেছেন এবং তাদের অনিবার্য স্বাধীনতার দাবিতে ঐক্যবদ্ধ করেছেন; বলেছেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।

এ এফ এম হায়াতুল্লাহ বলেন, এবারের নজরুলজয়ন্তীর প্রধান প্রতিপাদ্য ‘অগিবীণার শতবর্ষ: বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ’। এই প্রতিপাদ্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং সঙ্গত। ১৯২২-এর শেষে নজরুল যে অগ্নিবীণা বাজিয়েছেন এর ঠিক অর্ধশতাব্দী পরে অর্থাৎ ১৯৭১ সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অগ্নিবীণার সুর সারা বাংলায় ছড়িয়ে দিয়েছেন স্বাধীনতার অগ্নিরূপে।

সেলিনা হোসেন বলেন, নজরুল এবং বঙ্গবন্ধু বাংলা, বাঙালি এবং বাংলাদেশের অবিচ্ছেদ্য সত্তার নাম। তাঁদের সারা জীবনের সংগ্রামের মূল প্রতিপাদ্য এবং গর্ব ছিল বাংলার খেটে খাওয়া, দুখী মানুষের সার্বিক মুক্তি এবং সমৃদ্ধি।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজীর প্রয়াণ এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর দ্বিতীয় মত্যুবার্ষিকী স্মরণে তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী জয়দেব চট্টোপাধ্যায়, ড. শাহাদাৎ হাসান নিপু এবং রুবিনা আজাদ। নজরুলগীতি পরিবেশন করেন ইয়াসমিন মুশতারী ও রাহাত আরা গীতি।

/আরআইজে/
সম্পর্কিত
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় আজও দাঁড়িয়ে নজরুলের আটচালা
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় আজও দাঁড়িয়ে নজরুলের আটচালা
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
জুলাই আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী 
জুলাই আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী 
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’