ডিসেম্বর ট্যুর শেষে ফুয়াদের প্রত্যয়

বিনোদন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৫, ১৮:২১আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৮:২১

মূল ঠিকানা যুক্তরাষ্ট্র হলেও ফুয়াদ বরাবরই নিজেকে যুক্ত রাখেন বাংলাদেশের সংগীত, বন্ধু ও শ্রোতাদের সঙ্গে। তারই শেষ প্রতিধ্বনি মিলেছে ‘ডিসেম্বর ট্যুর’র মাধ্যমে। যে ট্যুরে তিনি ডিসেম্বরজুড়ে শো করেছেন ব্যান্ড ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’ (এফএনএফ) সদস্যদের নিয়ে। 

এই ট্যুরের শেষ চমক ছিলো সদ্য চট্টগ্রামে অনুষ্ঠিত বিপিএল মিউজিক ফেস্ট। 

যে আয়োজনের মাধ্যমে বছর শেষে শ্রোতা-সমালোচকরা ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসের পারফর্মেন্সকে দেশের অন্যতম পরিপূর্ণ এবং শক্তিশালী স্টেজ শো হিসেবে প্রশংসা করেছেন। বিপিএল মিউজিক ফেস্টের দর্শকরা বলেছেন, ব্যান্ড সদস্যরা মঞ্চে উঠতেই পুরো পরিবেশ বদলে যায়। তাদের সুর, আলো, ফ্যাশন এবং স্টেজ পারফর্মেন্স একসঙ্গে মিলে তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা। যা দেশের সংগীতের মানকে আরও এক ধাপ ওপরে নিয়ে যায়। 

ফুয়াদের গানের মধ্যে পুরনো দিনের সুরের সঙ্গে আধুনিকতার মিশ্রণ দর্শকদের মুগ্ধ করে। শ্রোতাদের মুগ্ধ করতে এ ট্যুরে নিউইয়র্ক থেকে কয়েকজন শিল্পী নিয়ে এসেছিলেন ফুয়াদ। বিপিএলের সেটে অতিথি শিল্পী হিসেবে সঞ্জয় (ডিজে সঞ্জয় ‍যিনি বলিউডেও নাম করেছেন) এবং জনপ্রিয় শিল্পী প্রবাসী মুজা যুক্ত হয়ে পরিবেশনে ভিন্ন মাত্রা যোগ করেন, তাদের পারফর্মেন্সে বিভিন্ন ঘরানার সুর এবং স্টাইল ফুটে ওঠে।  

মঞ্চে ব্যান্ড পারফর্মেন্স-এর এমন দ্যুতিময় উপস্থাপনার জন্য ফুয়াদ কৃতিত্ব দিলেন তার শিল্পী ও মিউজিশিয়ানদের। ফুয়াদ বলেন, ‘দলের প্রতিটি সদস্যের নিষ্ঠা ও পারফর্মেন্সের শক্তিমত্তাই ফুয়াদ এন্ড ফ্রেন্ডসের সফলতার পেছনে ভূমিকা রাখছে।’ 

তবে, দলের সদস্যরা বলছেন, ‘এই একই টিম যদি অন্য কোনও মিউজিক ডিরেক্টরের সঙ্গে থাকতো, তাহলে এই পারফর্মেন্স সম্ভব হতো না। ফুয়াদের হাতে মিউজিক যেন সোনায় পরিণত হয়।  প্রতিটি শোতেই শ্রোতারা নতুন নতুন মিউজিক্যাল এক্সপেরিয়েন্সের ভেতর দিয়ে যেতে পারছে।’  

বিপিএলে যারা ফুয়াদ এন্ড ফ্রেন্ডস-এর লাইভ পারফরমেন্স মিস করেছেন, তারা চাইলেই ইউটিউব থেকে মিউজিক ফেস্টের রেকর্ডেড ভার্সনটি দেখে নিতে পারবেন।

প্রায় দুই দশক ধরে ফুয়াদের হাত ধরে দেশের সংগীতাঙ্গনে জনপ্রিয়তা পেয়েছেন অনেক শিল্পী। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বরাবরই ফুয়াদের তাই নতুনদের সাথেই কাজের ইচ্ছে। ডিসেম্বর ট্যুরের পর শ্রোতারাও নিশ্চয়ই পরবর্তী ট্যুরের জন্য অধীর অপেক্ষায় আছেন। 

সে সূত্রেই নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে ফুয়াদের কণ্ঠে অন্যরকম প্রত্যয়। তিনি বলেন, ‘ইয়াং আর্টিস্টদের নিয়ে কাজ করতে চাই। তাদের কাছ থেকে শিখতে চাই প্লাস তাদের হেল্প করতে চাই। আশা করছি প্রতি বছরই নতুন কিছু শিল্পী নিয়ে হাজির হবো। শুধু দেশেরই নয়, প্রতি বছর কিছু কিছু নন রেসিডেন্ট বাংলাদেশি শিল্পীদেরও শ্রোতাদের কাছে হাজির করতে চাই।’

ফুয়াদের দলে রয়েছেন: জাকির হোসেন (এফএনএফ-এর স্থায়ী সাউন্ড ইঞ্জিনিয়ার), তাসনিম বাতুল (ম্যানেজমেন্ট এবং অপারেশন), ভোকালিস্ট হাসিব, তাশফি এবং আনিকা, গিটারিস্ট প্রীতম ও ওয়াসি, ড্রামার আমজাদ হোসেন, পারকাশনিস্ট মিঠুন দাস, বেস গিটারিস্ট পাভেল, অতিথি সংগীতশিল্পী আনন্দ শিকদার, কামরুল হাসান ও রাহিন হালদার। ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প