প্রকাশ্যে ন্যানসিকন্যা রোদেলার ‘রাজকুমার’

বিনোদন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪২

মায়ের পথেই হাঁটছেন মেয়ে। সেটাই তো স্বাভাবিক। মা যে দেশখ্যাত কণ্ঠশিল্পী। তাই মায়ের পথে হাঁটাই মেয়ের জন্য গৌরবের। বলছি কণ্ঠশিল্পী ন্যানসি ও তার মেয়ে রোদেলার কথা।  

রোদেলা যখন ষষ্ঠ শ্রেণিতে পড়েন, তখনই তার গানে অভিষেক হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘প্রজাপ্রতি প্রজাপতি’ গানটি দিয়ে সংগীতে যাত্রা শুরু করেন ন্যানসিকন্যা। 

এরইমধ্যে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে ‘হোক বদনাম’ শিরোনামের একটি গানেও কণ্ঠ দিয়েছেন রোদেলা। চলতি বছরেও গানের সঙ্গেই থাকতে চান তিনি। 

নতুন বছরের শুরুতেই, রবিবার (৫ ডিসেম্বর) প্রকাশ হলো তার নতুন গান ‘রাজকুমার’। রাজু চৌধুরীর কথায় এহসান রাহীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। রোদেলা গানটি নিয়ে রোদেলা বেশ উচ্ছ্বাসিত। গানটি নিয়ে তিনি বলেন, ‘নতুন বছরের শুরুতেই গানটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে। একদিকে নতুন বছর, অন্যদিকে নতুন গান, তাই আনন্দ একটু বেশি। তবে শ্রোতারা যদি গানটি ভালোভাবে গ্রহণ করেন, তবে আমার আনন্দ পূর্ণতা পাবে।’

মেয়ের গাওয়া গানটি নিয়ে ন্যানসিও বেশ আশাবাদী। তিনি বলেন, ‘রোদেলা গানটি দারুণ গেয়েছে। আমার সঙ্গে না মিলিয়ে কেউ যদি রোদেলাকে তার মতো করে গানটি শোনে, তাহলে ভালো লাগবে। আমার মেয়ে হিসেবে বলছি না, রোদেলা সত্যি ভালো গায়। আমি আশা করছি সে তার যোগ্যতায় এগিয়ে যাবে।’

শব্দ কারিগরের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।

 

 

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান