ধর্ম অবমাননার অভিযোগে পপ তারকার মৃত্যুদণ্ড

বিনোদন ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ১৮:৩১আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২২:১৯

ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী আমির হোসেন মাগসুদলু, যিনি ‘তাতালু’ নামে অধিক পরিচিত, ধর্ম অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত।  

ইরানের সংস্কারবাদী সংবাদপত্র এতেমাদ জানিয়েছে, ধর্ম আবমাননার জন্য তাতালুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই রায়ের বিরুদ্ধে এখনও আপিল করার সুযোগ রয়েছে। তাতালু ৩৭ বছর বয়সী এই সংগীতশিল্পী ২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাস করছেন। তবে ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি পুলিশ তাকে ইরানের হাতে তুলে দেয়।

মামলায় ‘পতিতাবৃত্তি’র প্রচার, সেইসাথে তার বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা ও অশ্লীল বিষয়বস্তু প্রকাশের অভিযোগ আনা হয়েছিল। এরপর তাতালুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ধর্ম অবমাননার অভিযোগে পপ তারকার মৃত্যুদণ্ড তবে এই রায়ে আপত্তি জানান প্রসিকিউটররা। তাদের আপত্তির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে মামলাটি চালু করা হয়। এরপর তাতালুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

র‍্যাপ ও পপ ঘরানার জন্য পরিচিত ট্যাটু আঁকা এই সংগীতশিল্পী ২০১৫ সালে যুগান্তকারী পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গান প্রকাশ করেছিলেন এবং বেশ প্রশংসা পেয়েছিলেন।   

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক