সন্ধ্যা ৭টায় আসছে বাপ্পার নতুন গান  

বিনোদন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৫, ১৭:১৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯

এনামুল করিম নির্ঝরের কথা-সুরে 'কেন হাতের মুঠোর মধ্যে খানে' শিরোনামের গান নিয়ে আসছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

বৃহস্পতিবার (জানুয়ারি) সন্ধ্যা ৭টায় 'এক নির্ঝরের গান' প্রকল্পের আওতাভুক্ত মৌলিক এ গানটি প্রকাশিত হবে গানশালা-ইকেএনসি ইউটিউব চ্যানেলে।

গানটিতে সংগীতায়োজন করেছেন সৈয়দ কামরুল ইসলাম সুজন।

জানা যায়, গত বছরের মাঝামাঝি থেকে 'এক নির্ঝরের গান' প্রকল্পের উদ্যোগে গানশালা থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে নয়টি অ্যালবামে সন্নিবেশিত ৬৩টি মৌলিক গানের সংকলন 'যেটা আমাদের নিজের মতো'।

প্রকাশের এ পর্যায়ে আসছে বাপ্পা মজুমদারের গাওয়া গানটি। এছাড়াও, সংকলনটিতে গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সুজিত মোস্তফা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, কুমার বিশ্বজিৎ, অর্ণব, সোমনুর মনির কোনাল, সভ্যতা, ফারহিন খান জয়িতাসহ ৫৪ জন নবীন ও প্রবীণ শিল্পী।

গানগুলোর সংগীতায়োজন করেছেন ১২ জন তরুণ সংগীত পরিচালক। এই সংকলনে নয়টি অ্যালবামের প্রতিটিতে সাতটি করে গান রয়েছে।

সংকলনের সব গানের কথা লিখেছেন, সুর দিয়েছেন এনামুল করিম নির্ঝর। 

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ধারাবাহিক প্রক্রিয়ায় এনামুল করিম নির্ঝর স্থাপত্য, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সৃজনশীল-সামাজিক উদ্যোগ নিয়েছেন। এর ভেতর সংগীত উদ্যোগের প্রথম প্রয়াস মৌলিক গান নির্মাণের প্রকল্প এটি।

বলা দরকার, গানশালা মৌলিক গান নির্মাণের নিয়মিত চর্চা করে যাচ্ছে। যার ভিত গড়তে প্রাতিষ্ঠানিক ও বুদ্ধিবৃত্তিক সামাজিক দায়বদ্ধতাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এই প্রক্রিয়ার উদ্দেশ্য কণ্ঠশিল্পী, বাদ্যযন্ত্রী, গীতিকার, সুরকার, শব্দ প্রকৌশলী, সংগীতায়োজক ও প্রযোজকদের জন্য একটি ছাউনি তৈরি করা। যার মাধ্যমে তারা সৎভাবে অর্থ উপার্জন করবে। একসময় তারাই এ প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নেবে।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
ফজলুর রহমানকে স্যালুট দিলেন বাপ্পা মজুমদার
ফজলুর রহমানকে স্যালুট দিলেন বাপ্পা মজুমদার
এই ব্যথা কি তোমার অনুগত, প্রশ্ন বাপ্পার 
এই ব্যথা কি তোমার অনুগত, প্রশ্ন বাপ্পার 
অ্যালবাম প্রকাশকে ‘পাগলামি’ বলছেন বাপ্পা
অ্যালবাম প্রকাশকে ‘পাগলামি’ বলছেন বাপ্পা
৯ বছর পর যুক্তরাষ্ট্র সফর, লক্ষ্য এবার ১০টি শহর
৯ বছর পর যুক্তরাষ্ট্র সফর, লক্ষ্য এবার ১০টি শহর
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর