পদ্ম পুরস্কার নিয়ে প্রশ্ন তুললেন সনু নিগম

বিনোদন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫, ১৫:০২আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:৩০

প্রতিবারের মতো এবারও প্রথা মেনে ভারতের প্রজাতন্ত্র  দিবসের (২৬ জানুয়ারি) আগের দিন (শনিবার) রাতে ঘোষিত হয়েছে এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এবার পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন মোট ১৩৯ জন। তার মধ্যে মধ্যে ৭ পদ্মবিভূষণ, ১৯ পদ্মভূষণ সম্মান প্রদান করা হয়েছে। 

তবে সংগীতশিল্পী অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান এবং কিশোর কুমারের মতো কিংবদন্তি গায়কদের পদ্ম পুরস্কার না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন আরেক সংগীতশিল্পী সনু নিগম।

তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, কেন এই আইকনিক শিল্পীদের মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হচ্ছে না!

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এমন গায়ক আছেন যারা সারাবিশ্বে সংগীতশিল্পীদের অনুপ্রাণিত করেছেন। তাদের একজন পদ্মশ্রীতে সম্মানিত হয়েছেন, আর তিনি হলেন মোহাম্মদ রফি সাহেব। অন্যদিকে কিশোর কুমারজি পদ্মশ্রীও পাননি।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

সনু আরও বলেন, ‘বর্তমান প্রজন্মের মধ্যে অলকা ইয়াগনিকজির এত দীর্ঘ এবং অসাধারণ ক্যারিয়ার রয়েছে অথচ তাকে এখনও পুরস্কার দেওয়া হয়নি। শ্রেয়া ঘোষাল বছরের পর বছর ধরে গেয়ে চলেছেন, তিনিও স্বীকৃতির দাবিদার। সুনিধি চৌহান একটি পুরো প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন তার অনন্য কণ্ঠ দিয়ে, কিন্তু তিনি কোনও পুরস্কার পেয়েছেন?।’

উল্লেখ্য, ২০২২ সালে  সোনু নিগম পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

সূত্র: এনডি টিভি   

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প