স্থগিত হাবিবের কনসার্ট

বিনোদন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০১

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গায় একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় কনসার্টটি পিছিয়ে দেওয়া হয়েছে। 

আয়োজক বরেন্দ্র ইভেন্টস ও জোন ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সি জানিয়েছে, ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই কনসার্টটি স্থগিত করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়ে তারা লিখেন, “প্রিয় অতিথি, আমরা অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ স্থগিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”  

এরপর লিখেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা  শিগগিরই নতুন সম্ভাব্য তারিখটি জানিয়ে দেব।’

অনলাইন ই-টিকিট প্ল্যাটফর্ম টিকিট প্ল্যাটফর্ম টিকিফাই-এ ইতিমধ্যে কনসার্টটির জন্য টিকিট বিক্রিও শুরু হয়েছিলো।

বলা প্রয়োজন, ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ শীর্ষক এই কনসার্টে হাবিব ছাড়াও আহমেদ হাসান সানি, সংজোন ও ব্ল্যাক জ্যাংদের সংগীত পরিবেশনের কথা ছিল। 

/সিবি/
সম্পর্কিত
হাবিবের ‘ইনসাফ’: মন গলে প্রেম ঝরে পড়া গান
হাবিবের ‘ইনসাফ’: মন গলে প্রেম ঝরে পড়া গান
প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’তে হাবিব-প্রীতম
প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’তে হাবিব-প্রীতম
১১ গান নিয়ে নতুন সিজন আসছে ১৩ এপ্রিল 
১১ গান নিয়ে নতুন সিজন আসছে ১৩ এপ্রিল 
মহামারি থেকে উপলব্ধি, অতঃপর হাবিবের ‘বিশেষ’ গান
মহামারি থেকে উপলব্ধি, অতঃপর হাবিবের ‘বিশেষ’ গান
বিনোদন বিভাগের সর্বশেষ
মা হলেন লেডি গাগা
মা হলেন লেডি গাগা
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ