বিচ্ছেদের পথে বিবার-হেইলি; ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি হেইলির

বিনোদন ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২০

কঙ্কালসার চেহারা, গাল ভেঙে গেছে, কোটরাগত চোখের দৃষ্টি শূন্য, পপ তারকা জাস্টিন বিবারের এমন একটি ছবিই সম্প্রতি প্রকাশ্যে এসেছে! বোঝাই যাচ্ছে, গায়ক শারীরিক এবং মানসিক দিক থেকে বিপর্যস্ত। জাস্টিন বিবার কিন্তু বিবারের মতো একজন পপ তারকার কেন এই হাল! এ প্রশ্নের উত্তর জানতে গায়কের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর শুরু করে সংবাদমাধ্যগুলোম। জাস্টিন বিবার ও হেইলি জানা গেছে, একাধিক কারণে জাস্টিনের এই অবস্থা। প্রথমত, গায়কের ভয়, প্রাক্তন  মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকা হতে পারে। যদি সত্যিই তাকে ডাকা হলে বিষয়টি তার পেশাজীবনের পক্ষে যথেষ্ট নেতিবাচক। এই আতঙ্ক কমাতেই তিনি নাকি আরও বেশি করে মাদকে ডুবে গেছেন। দুই, এই কারণেই হেইলির সঙ্গে গায়কের ছয় বছরের বিয়ে নাকি ভাঙতে চলেছে। জাস্টিন বিবার ও হেইলি জাস্টিনের মাত্রাতিরিক্ত মাদকসেবন এবং অসলংগ্ন আচরণকেই বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী করেছেন হেইলি। একই সঙ্গে তিনি চাইছেন, পাঁচ মাসের সন্তানের উপর যেন বাবার প্রভাব না পড়ে। জাস্টিন বিবার ও হেইলি এমন খবর ছড়াতেই বিবার ভক্তদের মন খারাপ। সমাজমাধ্যমে নানা মন্তব্যের ছড়াছড়ি। কেউ লিখেছেন, এই দুই কারণ যে কোনও মানুষকে মানসিক এবং শারীরিক ভাবে ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট। জাস্টিন বিবার ও হেইলি বলা প্রয়োজন, মাত্র পাঁচ মাস আগে বাবা হয়েছেন বিবার। ছেলে জ্যাককে নিয়ে তার  আর হেইলির সুখের সংসার ছিল। এরইমধ্যে হেইলি নাকি বিচ্ছেদের জন্য আইনজীবীর শরণাপন্ন হয়েছেন। সন্তানের দেখভাল এবং বিচ্ছেদের জন্য গায়ক স্বামীর কাছে হেইলি ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। যদিও বিবার-হেইলি নিজেরা এ বিষয়ে কিছু বলেননি। জাস্টিন বিবার ও হেইলি উল্লেখ্য, সেলেনা গোমেজের সঙ্গে আট বছরের সম্পর্ক বিচ্ছেদের পর ২০১৮ সালে মডেল হেইলিকে চুপিসারে বিয়ে করেন বিবার। সন্তানকে নিয়ে হেইলি ও বিবার সূত্র: জুম টিভি

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প