মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি!

বিনোদন ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১৬:০৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২০:৪৭

মহাকাশ ঘুরে এলেন মার্কিন পপ তারকা কেটি পেরি! সঙ্গে ছিলেন আরও ছয় নারী। ব্লু অরিজিন রকেটে মহাকাশে পৌঁছানোর পর নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন তারা। খবরটি প্রকাশ করেছে বিবিসি।

জানা গেছে, বাংলাদেশ সময় সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়নক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশযানে করে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেন তারা।  
অন্য নারীদের সঙ্গে কেটি পেরি বেজোসের বাগদত্তা লরেন সানচেজও মহাকাশ ভ্রমণে এই গায়িকার সাথে যোগ দিয়েছিলেন।

পৃথিবীতে ফিরে আসার পর, পেরি জানান যে, তিনি এখন জীবনের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত। এমনকি ভালোবাসা সম্পর্কেও তার ধারণা পালটে গেছে। 

জানা যায়, ফ্লাইটটি প্রায় ১১ মিনিট স্থায়ী হয়েছিলো। এটি ১০০ কিলোমিটারেও (৬২ মাইল) বেশি উপরে উঠেছিলো যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশ সীমানা অতিক্রম করে।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প