ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি

বিনোদন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ১৩:৩৩আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৪:৫১

দীর্ঘদিন ধরেই কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন বরেণ্য লালল সংগীতশিল্পী ফরিদা পারভীন। এর আগে দুইবার তাকে আইসিইউতে নেওয়া হয়। ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় আবারও রাজধানীর একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে এই গুণী শিল্পীকে।

তবে তার ছেলে ইমাম জাফর নোমানী জানিয়েছেন, আগের চেয়ে বর্তমানে কিছুটা ভালো আছেন এই গুণী শিল্পী।

মায়ের শারীরিক অবস্থার খবর জানিয়ে তিনি বলেন, ‘মায়ের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে শরীর বেশ দুর্বল। কথা জড়িয়ে যাচ্ছে। চিকিৎসক চেষ্টা করছেন। সবাই মায়ের জন্য দোয়া করবেন।’

এদিকে এই শিল্পীর শারীরিক অবস্থার খবর জানিয়ে উক্ত হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার শিমুল চন্দ্র নাথ বলেন, ‘ফরিদা পারভীন ডায়ালাইসিসের রোগী। সঙ্গে ডায়াবেটিস ও হাইপার টেনশনের সমস্যা আছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। এখনও তিনি বিপদমুক্ত নন। তবে সকালে ফরিদা পারভীন নিজে নিজে তাকিয়েছেন। হাত-পা নাড়াচ্ছেন। আরেকটু উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হবে।’ 

বলা প্রয়োজন, হঠাৎ করেই ৭ জুলাই রাত থেকে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে শিল্পীর পরিবারের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়। এমন খবর প্রচার থেকে সবাইকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়।

এটাও বলা প্রয়োজন, ফরিদা পারভীন গত কয়েক বছর ধরে কিডনির রোগ, শ্বাসকষ্ট জনতি রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে ৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি।

উল্লেখ্য, ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই শিল্পী।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প