গিটারিস্টের জন্য কনসার্ট

বিনোদন রিপোর্ট
১৫ জুলাই ২০২৫, ১৩:৩৩আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৩:৩৩

চলতি বছরের জুনে হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’র প্রতিষ্ঠাতা ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদের খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে। তার চিকিৎসার জন্য বড় অংকের অর্থের প্রয়োজন। তার চিকিৎসার তহবিল সংগ্রহে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে।

‘কনসার্ট ফর ইমরান’ শিরোনামের এই কনসার্টের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। এই আয়োজনে অংশ নিচ্ছে আটটি ব্যান্ড-মেকানিক্স, হাইওয়ে, সোনার বাংলা সার্কাস, পাওয়ারসার্জ, আপেক্ষিক, দুর্গ, রকসল্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি।

২৫ জুলাই বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে চলবে এই কনসার্ট।

এ বিষয়ে আয়োজক সংগঠনের সভাপতি রিদোয়ান সালেহ্ চৌধুরী বলেন, ‘কনসার্ট থেকে যা আয় হবে, সবটুকু আমরা ইমরান ভাই বা মেকানিক্স ব্যান্ডের হাতে তুলে দেব।

কনসার্টের টিকেটমূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। টিকেট পাওয়া যাবে সরাসরি এবং অনলাইনে। তাছাড়া, কনসার্টের দিন সরাসরি টিকেট কেটেও প্রবেশ করা যাবে জানিয়েছেন রিদোয়ান।

বলা প্রয়োজন, ২০০৬ সালে যাত্রা শুরু করা ‘মেকানিক্স’ ব্যান্ডে ছিলেন আফতাবুজ্জামান ত্রিদিব (ভোকাল), রুশো খান (বেজ), এসকে রিয়াজ (ড্রামস) ও তামজিদ খান (গিটার) ।তাদের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে ছিলেন ইমরান আহমেদ।

তবে, ২০০৮ সালে ইমরান ‘মেকানিক্স’ ব্যান্ড ছেড়ে দেন। এরপর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি তিনি।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প