‘চাঁদ মামা’ দোলাকে নিয়ে আরফিন রুমির ‘আঘাত’

বিনোদন রিপোর্ট
২৬ জুলাই ২০২৫, ২০:১৮আপডেট : ২৬ জুলাই ২০২৫, ২০:৩৯

সংগীতশিল্পী আরফিন রুমি সাধারণত নিজের সুরে গান গেয়ে থাকেন। অডিও-সিনেমা মিলিয়ে হাতেগোনা কয়েকবার এর ব্যতিক্রম ঘটেছে। এ তালিকায় যুক্ত হলো আরেকটি গান। মার্সেলের সুর-সংগীতে তার গাওয়া নতুন গানটির শিরোনাম ‘আঘাত’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘চাঁদ মামা’ খ্যাত দোলা রহমান।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘সহযাত্রী’ নামের একটি ইউটিউব ফিল্মের জন্য তৈরি হয়েছে ‘আঘাত’। গানটির কথা লিখেছেন লুৎফর হাসান।

আরফিন রুমি (ছবি: সংগৃহীত)

অন্যের সুরে আবার নাটকের গান গাওয়া প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কিছু বললে কখনও না করিনি। আমাদের মধ্যে সম্পর্কটা এমনই। ‘আঘাত’ দারুণ একটি গান। লুৎফর হাসানের লেখনী ও মার্সেলের সুর আমার খুব ভালো লেগেছে। তাদের সঙ্গে আমার এই সম্মিলন শ্রোতাদের ভালো লাগবে আশা করি।’

দোলা রহমান (ছবি: সংগৃহীত)

‘আঘাত’ নিয়ে আশাবাদী নির্মাতা রাজ। তিনি বলেন, ‘গানটির কথা অনেকদিন শ্রোতাদের মনে গেঁথে রবে। এটি প্রকাশিত হবে ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে।’

লুৎফর হাসান ও শাহরিয়ার মার্সেল (ছবি: ফেসবুক)

‘সহযাত্রী’ ইউটিউব ফিল্মটি শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প