এক ক্লিকে ইয়াসমিন মুশতারীর সবটুকু

বিনোদন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৭

প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী একটি সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন। যেখানে সাহিত্য, কবিতা, সংবাদ ও সংগীতের পরিবেশ ছিল। তিনি শৈশব থেকে আজ অব্দি সংগীতচর্চা, শিক্ষাদান ও পরিবেশনায় ব্যস্ত আছেন। ছোটবেলা থেকে তিনি বাংলাদেশ টেলিভিশনসহ নানান প্রতিযোগিতায় নিজ যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। 

৮ সেপ্টেম্বরে এই নন্দিত শিল্পীর জন্মদিন। এ উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত ভক্ত, দর্শক-শ্রোতা, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের উপহার হিসেবে দিলেন ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’। এক ক্লিকে শিল্পী ইয়াসমিন মুশতারীর দীর্ঘ বর্ণাঢ্য জীবন ও কর্মের সকল কিছু এই ওয়েব প্ল্যাটফর্মে পাওয়া যাবে। যেখানে রয়েছে শিল্পীর জীবনী, সকল গান, অডিও, ভিডিও, পুরস্কার, অর্জনের তথ্য, সকল অ্যালবামের তথ্য, সকল গানের তথ্য, গুরুত্বপূর্ণ স্থিরচিত্র, প্রকাশিত সংবাদ, সাক্ষাৎকার, মিডিয়ার কার্যক্রম ও অনুষ্ঠানের তথ্য।

‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’ ওয়েব প্ল্যাটফর্মটির কনসেপ্ট ও ডেভেলপমেন্ট করেছে আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ভার্সডসফট লি.। 

ডিজিটাল আর্কাইভ নিয়ে ইয়াসমিন মুশতারী বলেন, ‘আমি মূলত গানের মানুষ। সেই ছোটবেলা থেকে গান নিয়েই আছি। সংগীতসাধনা, পরিবেশনা, প্রশিক্ষণ প্রদান, নতুন নতুন গানের রেকর্ডিং নিয়েই আমার ব্যস্ত সময় কাটে। এত এত ব্যস্ততার ভেতর দিয়ে আমার নিজের বিষয়ে ভাবার খুব একটা সময় পাই না। কিন্তু দীর্ঘদিন থেকে মনের ভেতর একটি সুপ্ত বাসনা ছিল ভবিষ্যতের জন্যে হলেও নিজের কর্ম ও অর্জনগুলোকে কোথাও সংরক্ষণ করা জরুরি। যদিও আমার অধিকাংশ কর্ম ও অর্জনের হার্ডকপি সংরক্ষণ করার পরও অনেক কিছুই বিনষ্ট হয়ে গেছে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি লক্ষ করলাম, আজকাল ইন্টারনেটে নামের বানান থেকে শুরু করে প্রচুর ভুল তথ্য থাকে। যা আমার মতো যে কোনও পরিচিত মানুষের জন্য বিরাট বিড়ম্বনার কারণ হতে পারে। এমন তথ্যের কারণে কোনটা আসল আর কোনটা নকল তা বুঝা দুষ্কর। এমন অনেক বিভ্রান্তিকর তথ্য থাকে যে একপর্যায়ে সকল কিছুই নকল মনে হয়। আর আজকাল ফ্রি এসব সোশ্যাল প্ল্যাটফর্মকে সচেতন মানুষ খুব কম বিশ্বাস করে। ভুল তথ্যের কারণে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু নিজস্ব ওয়েব প্ল্যাটফর্মে যখন সঠিকভাবে সকল তথ্য-উপাত্ত উপস্থাপন করা থাকে এবং আমার অন্য প্ল্যাটফর্মগুলো কানেক্টেড থাকবে তখন ভুল তথ্য প্রচারের সুযোগ নেই এবং অবিশ্বাসেরও কোন সুযোগ থাকে না। এখন থেকে আমার সকল কিছুই এই ওয়েব প্ল্যাটফর্মে যুক্ত থাকবে।’ ইয়াসমিন মুশতারী ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ভার্সডসফট লি.’-এর ব্যবস্থাপনা পরিচালক সংগীতশিল্পী ফাহিম ফয়সাল বলেন, ‘নানান শাখায় আমার পদচারণার সময়ে আমি অনুভব করি আমাদের অধিকাংশ শিল্পী বা মিডিয়া ব্যক্তিত্বদের নিজস্ব কোনও ওয়েব প্ল্যাটফর্ম নেই। অথচ এটি এখন যুগের ডিমান্ড। সে চিন্তা থেকেই আমি ডিজিটাল আর্কাইভ-এর কনসেপ্টটি নিয়ে কাজ শুরু করি। কোন কোন সেক্টর নিয়ে কাজ করলে আমাদের মিডিয়া ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট হবে, আমি প্রতিনিয়ত সেটি নিয়ে রিসার্চ করি। সেই রিসার্চের একটি প্রতিফলন হচ্ছে ইয়াসমিন মুশতারী আপার ডিজিটাল আর্কাইভ।’

ইয়াসমিন মুশতারীর ডিজিটাল আর্কাইভে ভিজিট করার ওয়েব লিংক- www.yasminmushtari.com

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প