হাসপাতালে কিংবদন্তি আশা ভোঁসলে, ‘কার্ডিয়াক অ্যারেস্টে’ অবস্থা সংকটাপন্ন

বিনোদন ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ০১:৫৫আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০২:১৭

ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ৯২ বছর বয়সী এই শিল্পী ‘কার্ডিয়াক অ্যারেস্ট’-এর শিকার হয়েছেন এবং বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। 

ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ডা. প্রতীত সামদানি জানিয়েছেন, শনিবার হার্ট অ্যাটাক হওয়ার পরপরই আশা ভোসলেকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ইউনিটে (ইএমইউ) নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। 

এদিকে আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় তার দাদির অসুস্থতার কথা নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে দাদি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার চিকিৎসা চলছে এবং আমরা আশা করছি সবকিছু ভালো হবে। এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর জন্য অনুরোধ করছি। আমরা শিগগিরই ইতিবাচক খবর জানাবো।”

আট দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে আশা ভোঁসলে নিজেকে ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক ও বহুমুখী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে লোকসংগীত, পপ ও গজল— সব মাধ্যমেই তার কণ্ঠের জাদু কোটি ভক্তকে বিমোহিত করেছে। কয়েক হাজার গানের এই শিল্পী অসংখ্য ভারতীয় ভাষার পাশাপাশি বিদেশি ভাষাতেও কণ্ঠ দিয়েছেন। 

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে’ এবং দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’-এ ভূষিত হয়েছেন। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ারসহ অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা রয়েছে তার ঝুলিতে। এছাড়া, ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

কিংবদন্তি এই শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন তার সহকর্মী থেকে শুরু করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা।  

/এসটি/ 
সম্পর্কিত
কালজয়ী গানের মধ্যেই আশা ভোঁসলে বেঁচে থাকবেন: মির্জা ফখরুল
কালজয়ী গানের মধ্যেই আশা ভোঁসলে বেঁচে থাকবেন: মির্জা ফখরুল
প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
আশা ভোঁসলের রেস্তোরাঁয় টম ক্রুজ, মুগ্ধতা প্রকাশ
আশা ভোঁসলের রেস্তোরাঁয় টম ক্রুজ, মুগ্ধতা প্রকাশ
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?