আশা ভোঁসলের রেস্তোরাঁয় টম ক্রুজ, মুগ্ধতা প্রকাশ

বিনোদন ডেস্ক
২৫ আগস্ট ২০২১, ১৪:৫৮ আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৪:৫৯

ইংল্যান্ডের বার্মিংহামে রেস্তোরাঁ আছে কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের। এবার সেখানে গিয়ে ভারতীয় খাবারে মজলেন হলিউডের সবচেয়ে দামি তারকা টম ক্রুজ।

খাবারের স্বাদ ‘মিশন ইম্পসিবল’-এর নায়কের এতটাই ভালো লাগে যে পরপর দু’বার ‘চিকেন টিক্কা মাশালা’ অর্ডার করে ফেলেন। 

এমনকি খাওয়ার পর রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে ছবিও তোলেন তিনি। আর সে ছবি রেস্তোরাঁর ফেসবুক পেজে শেয়ার করেছে কর্তৃপক্ষ। 

ছবির ক্যাপশনে লেখা হয়, ‘গতকাল সন্ধ্যায় বার্মিংহামে আশাজ-এ টম ক্রুজকে স্বাগত জানানো ছিল অভাবনীয় আনন্দের। আমাদের বিখ্যাত ডিশ চিকেন টিক্কা মাশালা অর্ডার করেন তিনি। খাবারের স্বাদ তার এতই ভাল লাগে যে, শেষ করার সঙ্গে সঙ্গে তিনি আরও এক প্লেট অর্ডার করেন। এটা আমাদের কাছে শ্রেষ্ঠ প্রশংসার মতো।’

বিষয়টি আশাও তার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। 

ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘টম ক্রুজ আমাদের খাবার উপভোগ করেছেন শুনে আমি খুব খুশি। আশা করি, খুব শিগগিরই তিনি আবার আসবেন রেস্তোরাঁয়।’

প্রসঙ্গত, বর্তমানে ক্রুজ বার্মিংহামেই রয়েছেন শুটিং উপলক্ষে। নেটিজেনদের মতে, তার কল্যাণে এবার থেকে আশাজ-এর চিকেন টিক্কা মাশালার চাহিদা বেড়ে গেল কয়েক গুণ।

সূত্র: নিউজ১৮

/এম/এমএম/
সম্পর্কিত
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
টেইলর সুইফটের কোন গুণে মুগ্ধ টম ক্রুজ
টেইলর সুইফটের কোন গুণে মুগ্ধ টম ক্রুজ
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচরণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’