জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ

বিনোদন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৬, ০০:১০ আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৩:০১

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) ঢাকায় আয়োজন করা হয়েছে দুটি উন্মুক্ত কনসার্ট। এরমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। ভারী বৃষ্টির মধ্যেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই কনসার্টটি উপভোগ করেন হাজারো মানুষ।

এটি আয়োজন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। কনসার্টের প্রতিপাদ্য ছিল ‘গণতন্ত্রের শক্তিতে গড়ি সাম্য, সম্প্রীতি ও সংস্কৃতির বাংলাদেশ’।

অনুষ্ঠান শুরু হয় এস এম আব্দুল্লাহ ফারাবীর ‘বাংলাদেশের বুকে জুলাই থাকবে জেগে’ গানের মধ্য দিয়ে। এরপর মঞ্চে আসেন শিল্পী খালেদ মুন্না। তিনি গেয়ে শোনান ‘আগুন রঙের জুলাই পেরিয়ে’গানটি। এছাড়া মঞ্চ মাতান ব্যান্ডদল ‘রেবেল’স, ‘লালন’ ও এএসইআইএস।

ছবি: বাংলা ট্রিবিউন

কনসার্টের মূল আকর্ষণ ছিল দেশের শীর্ষ সারির একাধিক ব্যান্ড। একে একে মঞ্চে আসেন ‘হাইওয়ে’, ‘মাইলস’, ‘ওয়ারফেজ’ ও ‘ডিফারেন্ট টাচ’।

মঞ্চে যখন জুলাইযোদ্ধাদের স্মরণে গানে সুর তুলছিলেন শিল্পীরা, ঠিক তখনই সুরের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছিল পুরো উদ্যান। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কনসার্ট উপভোগ করতে দেখা যায় উপস্থিত হাজারো তরুণ-যুবককে। বিকাল ৩টা থেকে শুরু হয়ে এ আয়োজন চলে সন্ধ্যা পর্যন্ত।

এদিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’কনসার্টে জেন-জি’দের দেখা যায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানে কণ্ঠ মেলাতে। রাত ৯টার দিকে মঞ্চ মাতান এই কণ্ঠশিল্পী।

এছাড়া এই কনসার্টে শিরোনামহীনসহ আরও মঞ্চ মাতান আর্টসেল, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, ও সেজান। বিকেল ৪টা থেকে শুরু হয় কনসার্টটি।

/এনআই/
সম্পর্কিত
ইমরানের ‘বর্ষা চোখ’, কেন আলোচনায়
ইমরানের ‘বর্ষা চোখ’, কেন আলোচনায়
‘গান-বাজনা অনৈসলামিক’, কবরস্থানের পাশে অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি
‘গান-বাজনা অনৈসলামিক’, কবরস্থানের পাশে অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি
এবার কবি রাধারমণ দত্তের কবরস্থান এলাকায় গানবাজনা বন্ধের আবেদন
এবার কবি রাধারমণ দত্তের কবরস্থান এলাকায় গানবাজনা বন্ধের আবেদন
গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ  
গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ  
বিনোদন বিভাগের সর্বশেষ
৫০ বছরের বড় অভিনেতার সঙ্গে রোমান্স, কার বিপরীতে শ্রীলীলা
৫০ বছরের বড় অভিনেতার সঙ্গে রোমান্স, কার বিপরীতে শ্রীলীলা
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
ইমরানের ‘বর্ষা চোখ’, কেন আলোচনায়
ইমরানের ‘বর্ষা চোখ’, কেন আলোচনায়
স্পাইক লি-অ্যাঞ্জেলিনা জোলির পর এবার সম্মানিত হচ্ছেন পামেলা অ্যান্ডারসন
স্পাইক লি-অ্যাঞ্জেলিনা জোলির পর এবার সম্মানিত হচ্ছেন পামেলা অ্যান্ডারসন
‘ইন্ডাস্ট্রিটা একটা সার্কাসের মতো’, বিস্ফোরক মন্তব্য শোভিতা ধুলিপালার
‘ইন্ডাস্ট্রিটা একটা সার্কাসের মতো’, বিস্ফোরক মন্তব্য শোভিতা ধুলিপালার