‘গান-বাজনা অনৈসলামিক’, কবরস্থানের পাশে অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি

সুনামগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ২৩:০২ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২৩:০২

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধামাইল গানের প্রবর্তক রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান এলাকার কবরস্থানের পাশে না করতে আবেদন করেছেন স্থানীয় ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’ নামের একটি সংগঠনের সদস্যরা। গত সোমবার (২৬ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে তারা চিঠি দেন।

ওই চিঠিতে তারা গান-বাজনাকে অনৈসলামিক বলে উল্লেখ করে অনুষ্ঠান বন্ধের দাবি করেছেন। বৈষ্ণবকবি রাধারমণ দত্তের সমাধিস্থল–সংলগ্ন এলাকায় গানবাজনা বন্ধের দাবির কথাও আবেদনে বলা হয়েছে।

উপজেলার কেশবপুর গ্রামে রাধারমণ দত্তের সমাধিস্থল। বিগত সময়ে গ্রামের বাজারের পাশের খোলা মাঠে তার প্রয়াণদিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

তবে এই আবেদনের সঙ্গে রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান আয়োজনের কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন ইউএনও ইসলাম উদ্দীন। তিনি বলেন, প্রশাসনের উদ্যোগে প্রতিবছর ৯ ও ১০ নভেম্বর রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান হয়। গত বছরও সেটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে হয়েছে। এ জন্য একটি কমিটিও আছে। এবার এ বিষয়ে প্রস্তুতির জন্য ১ নভেম্বর সভা আহ্বান করা হয়েছে। এখানে স্থানীয় সংসদ সদস্যসহ সব ধর্ম ও মতের মানুষ থাকবেন।

ইউএনও জানান, আবেদনকারীরা বলেছেন, রাধারমণ দত্তের সমাধিস্থল এলাকায় কবরস্থান রয়েছে। সেখানে যেন অনুষ্ঠানটি না হয়।

ওই চিঠিতে বলা হয়েছে, কেশবপুর বাজার–সংলগ্ন কবরস্থান এলাকায় মরমি সাধক রাধারমণ দত্তের নাম ব্যবহার করে গানবাজনাসংশ্লিষ্ট ‘অনৈসলামিক’ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এলাকার শান্তিশৃঙ্খলার অবনতি হতে পারে। জনস্বার্থে এ কার্যক্রম বন্ধের অনুরোধ জানানো হয়েছে।

ওই চিঠিতে কেশবপুর গ্রামের বাসিন্দা আবদুল কাদির, রফিক মিয়া, মো. তৈমুর আলী, আনকার, খালেদ, সোহেল, মো. রফিকুল, জাহাঙ্গীর, আবু মিয়া, মো. রফিক আলী, দিলা মিয়া, ওয়াহিদ, ইকবাল, আবু তাহের, আওলাদ ও তারেক মিয়াসহ ২৩ জন স্বাক্ষর করেছেন।

তাদের মধ্যে কয়েকজন বলেন, ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’ মাস তিনেক আগে প্রতিষ্ঠা করা হয়েছে। তারা কেউ রাজনীতি করেন না।

ওই গ্রামের একজন বাসিন্দা জানান, রাধারমণ দত্তের সমাধিস্থলের পাশে কবরস্থান রয়েছে, এটি ঠিক। তবে আগেও সেখানে দুই দিনব্যাপী অনুষ্ঠান হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সেখানে আর অনুষ্ঠান হয়নি।

আবেদনকারীদের একজন আবদুল কাদির বলেন, ‘বাজারের পাশে যেখানে অনুষ্ঠান হয়, সেখানে কবরস্থান ও এক মসজিদ রয়েছে। আমরা শুনছি, এবারও অনুষ্ঠান হবে, তাই এই স্থানে যেন না হয় এ জন্য আমরা আবেদন করেছি।’

/এফআর/
সম্পর্কিত
অভিযানে জব্দ ইলিশ এতিমখানায় না দিয়ে বাড়ি নিয়ে গেলেন শিক্ষক
এবার কবি রাধারমণ দত্তের কবরস্থান এলাকায় গানবাজনা বন্ধের আবেদন
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’, সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?
সর্বশেষ খবর
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু