হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

এনআই বুলবুল
২৫ আগস্ট ২০২৬, ১২:৩৯আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৩:২৬

নতুন গানের পাশপাশি স্টেজ শোতেও দেখা যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সিকে। সম্প্রতি ঢাকা ক্ল্যাবে ‘মেগা মিউজিক নাইট উইথ ন্যান্‌সি’ আয়োজনে দর্শক মাতান তিনি। তাকে নিয়ে দারুণ একটি আয়োজন হয়েছে বলে জানান শিল্পী।

এ দিকে সম্প্রতি পর পর দুই দিনের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে কনসার্ট বাতিলের বিষয় নিয়েও কথা বলেন তিনি। কনসার্ট বন্ধের এ ঘটনাকে গায়িকা নতুন দেখছেন না বলে মন্তব্য করেন।

তার কথায়, কনসার্ট বন্ধ করে দেওয়ার রীতি আমাদের আগে থেকেই ছিল। তখন যদি এ সময়ের মতো সবাই প্রতিবাদ করতো তাহলে আমাদের এখন এমন দিন দেখতে হতো না।

ন্যান্‌সি বলেন, ‘আগের সরকারের ১৭ বছরে আমার কয়েকটি কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রশাসনিক ভাবেও আমাকে হয়রানি করা হয়েছে। মুন্সিগঞ্জে একটি কনসার্টে আমাকে মারার জন্য এসেছিল। তখন তো আমাদের কেউ প্রতিবাদ করেনি। এ কারণে হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে আমি বলতে পারি না।’

তিনি আরও বলেন, ‘কনসার্ট বন্ধের বিষয়ে হঠাৎ করে সবার অবাক হওয়ার ভানে আমি সত্যি বিরক্ত।’

তবে কনসার্ট বন্ধ হওয়া যে কোনও শিল্পীর জন্য দুঃখজনক ঘটনা বলে জানান ন্যান্‌সি।

কারও জন্য এটি সুখকর নয় জানিয়ে তিনি বলেন, ‘শিল্পীদের আয়ের একটা বড় অংশ কনসার্ট থেকে আসে। কনসার্ট বন্ধ হওয়াকে কোনও ভাবে সমর্থন করি না। আমি মনে করি বর্তমান সরকার সংস্কৃতিবান্ধব সরকার। যদি প্রশাসন থেকে শুরু করে আমরা সরকারকে সহযোগিতা করতে পারি তাহলে আমাদের আগামীতে এমন দিন দেখতে হবে না। সরকার কখনও একা কিছু করতে পারবে না। সাধরন মানুষ যদি এগিয়ে না আসে।’

এ সব বিষয়ে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ এবং ‘সংস্কৃতি মন্ত্রণালয়’ এ দুটিরও ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন ন্যান্‌সি।

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

তিনি বলেন, ‘একটা দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য সরকার বিভিন্ন মন্ত্রণালয়কে ভাগ করে দেন। তারা যদি নিজেদের কাজ ঠিকভাবে পালন করেন তাহলে কোনও অযৌক্তিক আপত্তির মুখে আমাদের পড়তে হবে না।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ন্যান্‌সিকে নিয়ে নানা রকম মন্তব্য দেখা যায়। বিশেষ করে বিভিন্ন গণমাধ্যমে তার বলা কথা নিয়ে অনেকে সমালোচনা করেন। এটিকে কীভাবে দেখেন তিনি?

এ সময় ন্যান্‌সি হেসে দিয়ে বলেন, ‘অনেক সময় আমার বক্তব্য সঠিকভাবে গণমাধ্যমে আসে না। আমি যা বলি সেখান থেকে রসালো অংশটুকু কেউ কেউ লেখেন। তারা সংবাদটি সঠিকভাবে উপস্থাপন না করে ভাইরাল করার আশায় থাকেন। এ কারণে আমার পুরো কথা জানার সবার সুযোগ হয়ে ওঠে না।’

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী