আজকাল জনপ্রিয় শিল্পী বা তারকাদের সঙ্গে ছবি তোলার জন্য ভক্তদের উপচে পড় ভিড় দেখা যায়। তবে রাস্তায় শিল্পীকে ‘ব্যারিকেড’ দিয়ে গাড়ি থেকে নামিয়ে ছবি তোলার ঘটনা অবশ্যই ব্যতিক্রমী বলতে হয়।
কণ্ঠশিল্পী ইমন খানের সঙ্গে ঠিক এমনটিই হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পেস্টে তিনি নিজেই এটি জানান।
ইমন খান বলেন, ‘মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জ যাওয়ার পথে বাদেকুশা মেইন রোডে আট দশজন দুষ্ট পোলাপান হঠাৎ করে আমাকে রাস্তায় ‘ব্যারিকেড’ দেয়। আমি খুব ভয় পেয়ে যাই। পরে তারা আমাকে বলে, আপনি একটু গাড়ি থেকে নামেন আমরা একটা ছবি তুলবো।’
কণ্ঠশিল্পীর ভাষ্য, ‘এরপর তারা আমার সঙ্গে ছবি তোলে। আমি নিজেও তাদের সঙ্গে ছবি তুলেছি। ছবি তোলার পর তারা আবদার করলো ছবিটা যেন আমার ফেসবুকে আপলোড দিই। ভক্ত ও শ্রোতাদের এমন পাগলামির মুখে আগে কখনো পড়িনি। এ ঘটনাটি আমার মনে থাকবে। ’
অডিও-সিডির যুগে ‘আজও প্রতিরাতে জেগে থাকি তোমার আশায়’ গানটি দিয়ে শ্রোতামহলে দারুণ পরিচিতি পান কণ্ঠশিল্পী ইমন খান। ইউটিউব যুগে এসেও নিয়মিত গান করছেন তিনি।
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া