মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’

বিনোদন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৬, ১৯:৪৮ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৯:৪৮

শারদীয় দুর্গোৎসব মানেই চারদিকে উৎসবের আমেজ, ঢাকের বাদ্য আর আগমনী গানের সুর। দেবী দুর্গার আগমনকে ঘিরে প্রতিবছরই নতুন গান প্রকাশ করেন সংগীতশিল্পীরা। সেই উৎসবের আবহে এবার প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী পুনম মিত্রের নতুন গান ‘তোমার শুভ আগমনে’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন অনিন্দিতা অথি ও প্রজ্ঞা লাবণী সেন।

জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন পুনম মিত্র নিজেই। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, “ছোটবেলার একটা সময় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। এই গানটি লেখার সময় আমার সেই স্মৃতিগুলো কাজে লেগেছে।”

তিনি আরও বলেন, ‘‘আমাদের দেশটা সব ধর্মের মানুষের জন্য। সুন্দর একটা বাংলাদেশ সব সময় প্রত্যাশা করি। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব সুন্দর হোক, সেটাই চাই।”

নতুন গানটি নিয়ে আশাবাদী পুনম মিত্রও। তিনি বলেন, “চারদিকে এখন শারদীয় উৎসবের গান শোনা যায়। আশা করছি, নতুন এই গানটি শ্রোতাদের আনন্দ আরও বাড়িয়ে দেবে।”

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত