মঞ্চ ভেঙে কঙ্গোর সংগীতশিল্পী ওয়েম্বার মৃত্যু

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ এপ্রিল ২০১৬, ২৩:৪৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১২:৫৪

পাপা ওয়েম্বার আইভরি কোস্টে একটি কনসার্টে গান গাওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে কঙ্গোর প্রভাবশালী সংগীত তারকা পাপা ওয়েম্বারের মৃত্যু হয়েছে। শনিবার সকালে আইভরি কোস্টে একটি কনসার্টে গান গাওয়ার সময় এ ঘটনা ঘটে।
রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

অনুষ্ঠানের ধারণ করা ভিডিওতে দেখা যায়, গান গাওয়ার সময় মঞ্চ ভেঙে পড়লে একদল ড্যান্সারের নিচে চাপা পড়েন ওয়েম্বার। স্থানীয় হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

১৯৪৯ সালে ওয়েম্বার জন্ম। তার আসল নাম শুঙ্গু ওয়েম্বাডিও পেনে কিকুম্বা। ধর্মীয় গানের দলের মাধ্যমে তার সংগীত জীবন শুরু হয়। মৃত্যুকালে তা বয়স হয়েছিল ৬৬ বছর।

তার প্রচলন করা আফ্রিকান, কিউবান ও পশ্চিমা স্টাইলের মিশ্রনে সৃষ্ট গান আফ্রিকার অন্যতম জনপ্রিয় গানের ধরন হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন দেশে তিনি গান গেয়েছেন। ব্রিটিশ সংগীত তারকা পিটার গ্যাব্রিয়েলের সঙ্গেও তিনি গান গেয়েছেন।

বিবিসির আফ্রিকান মিউজিক দূত ডিজে এডু বলেন, আফ্রিকার সংগীতে প্রভাবের কথা বলতে গেলে আমি তাকে (ওয়েম্বা) ফেলা কুটির সঙ্গেই রাখব।

পাপা ওয়েম্বারের পরিবেশনা

নিজের ব্যান্ড জাইকো লাঙ্গা লাঙ্গা, ইসিফি ও ভিভা দা মিউজিকা দিয়ে তিনি একের পর এক হিট গান উপহার দিয়েছেন। তার অন্যতম জনপ্রিয় দুটি গান হচ্ছে লা এসক্লেভ ও লে ভয়াজেয়ার।

লাইফ ইজ বিউটিফুল (১৯৮৭) ও ওয়াইল্ড গেমস (১৯৯৭) সিনেমায় তিনি অভিনয়ও করেছেন।

কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দেশটির সংস্কৃতিমন্ত্রী বাউদুইন বাঞ্জা তার মৃত্যুকে কঙ্গো ও আফ্রিকার জন্য বিরাট ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে