যাত্রার আসরে বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন

বিনোদন প্রতিবেদক।।
০৬ ডিসেম্বর ২০১৫, ১৫:২৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৯:৩০

jatrapalar-gaan-dainikdhakareport_23682 শুক্রবার রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে যাত্রাপালার প্যান্ডেলে বোমা বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ। সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে মানববন্ধনের প্রথম পর্ব। পরে বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

এ বিষয়ে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে বলেন, দেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিশেষ করে মৌলবাদ-জঙ্গিবাদিরা আমাদের সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি বিলিন করে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশের বিশিষ্টজনদের প্রাণনাসের হুমকি দিচ্ছে, দেশের শেকড় ও সংস্কৃতিকে নির্মুল করতে সচেষ্ট। ২০১৫ সালেও এই অশুভচক্র কয়েকটি যাত্রাপ্যান্ডেলে বোমা হামলা ঘটিয়েছে। তারা সে অপতৎপরতা আবারও শুরু করেছে। কারণ, যাত্রা বাঙালীর চেতনা, জাতীয়তাবাদ ও মানুষের অধিকার নিয়ে কথা বলে। এই সংস্কৃতিকে ধ্বংস করার নগ্ন তৎপরতার বিরুদ্ধে আমরা চরম ক্ষোভ ও প্রতিবাদ জানাই।’

এ প্রতিবাদ কর্মসূচীতে তিনি সকল যাত্রাশিল্পী ও কলা-কুশলীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি এবং দেশের শিল্প-সংস্কৃতিকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


*ছবিতে যাত্রা মঞ্চে মিলন কান্তি দে

 


/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প