সেলিম আল দীন নাট্যোৎসব শুরু...

বিনোদন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৫, ১৭:৩১আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৭:৩১

নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী (১৮ আগস্ট) উপলক্ষে ১৬ আগস্ট থেকে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শুরু হয়েছে সেলিম আল দীন ৭৬ জয়ন্তী নাট্যোৎসব। ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।

নাট্যব্যক্তিত্ব ও ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ এই উৎসবের উদ্বোধন করেন। এদিন মুক্তিযুদ্ধের গল্প নির্ভর নাটক ‘দেয়াল’ মঞ্চস্থ করা হয়।

অনুষ্ঠানে নাসির উদ্দীন ইউসুফ বলেন, “ঢাকা থিয়েটারের ৫৩তম প্রযোজনা ‘দেয়াল’ অপেক্ষাকৃত কম চর্চিত নাটক। ৫২ বছর আগে মুক্তিযোদ্ধাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা থিয়েটার। গত ৫২ বছরে মুক্তিযুদ্ধের নানা নাটক মঞ্চায়ন করলেও সেলিম আল দীন রচিত মুক্তিযুদ্ধের নাটক আগে কখনও মঞ্চায়ন করা হয়নি। সেদিক থেকে এ নাটকটির মঞ্চায়ন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।”

এদিকে, শনিবার ও রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে একই নাটকের আরও দুটি প্রদর্শনী। নাটকটি নির্দেশনা দিয়েছেন অনিক ইসলাম। এতে অভিনয় করেছেন ঢাকা থিয়েটারের নাট্যকর্মীরা।

নাটকের গল্প এমন-১৯৭১ সালের এক সন্ধ্যা, পাকিস্তানি ক্যাপ্টেন কিশলু খান, যিনি নিজের সৈন্যদের যুদ্ধের শপথ করাচ্ছেন। পাশে আছে পিস কমিটির চেয়ারম্যান আশরাফ খান এবং একজন সম্পাদক, যারা নিজেদের স্বার্থ টিকিয়ে রাখতে পাকিস্তানের পক্ষে কাজ করছে। দালানের একটি কক্ষে আটকে রাখা হয় একদল বন্দিকে। তাদের মধ্যে আছেন একজন উকিল, একজন অধ্যাপক এবং একজন তরুণ গেরিলা, যার নাম নুরুল হোসেন। একজন রমণী সেখানে আশ্রয় চাইতে আসেন, যিনি তার স্বামী ও সন্তানকে হারিয়েছেন। ধীরে ধীরে একজন একজন করে বন্দিদের বাইরে নিয়ে যাওয়া হয়। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।

বলা প্রয়োজন, উৎসবের সমাপনী দিনে অর্থাৎ ১৮ আগস্ট প্রদর্শিত হবে সেলিম আল দীনের আরেকটি নাটক ‘নিমজ্জন’। এটি নাটকটির ৯০তম মঞ্চায়ন। নির্দেশনায় নাসির উদ্দীন ইউসুফ।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প