মোশাররফের নতুন পরিচয়

বিনোদন রিপোর্ট
১২ আগস্ট ২০১৮, ০০:০৫আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৫:২৭

মোশাররফ করিম (ছবি: সাজ্জাদ হোসেন) অভিনয় ছাড়াও মোশাররফ করিম ভালো গাইতে জানেন। নাটকের গল্পকার হিসেবেও তার সুনাম আছে। এবার দর্শকনন্দিত এই অভিনেতার নামের সঙ্গে যুক্ত হলো নতুন পরিচয়।

এশিয়ান টেলিভিশনের উপদেষ্টা হিসাবে যোগ দিলেন মোশাররফ করিম। সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলটির প্রধান কার্যালয়ে তার হাতে উপদেষ্টার নিয়োগপত্র তুলে দেন এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর-রশীদ সিআইপি। এশিয়ান টেলিভিশনের সার্বিক মানোন্নয়নে মোশাররফ সবসময় পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

নতুন দায়িত্ব নেওয়া প্রসঙ্গে মোশাররফ বলেছেন, ‘প্রথমবার কোনও টেলিভিশন চ্যানেলের উপদেষ্টা হলাম। অন্যরকম একটা অনুভূতি।’
মোশাররফের নিয়োগ গ্রহণের সময় আরও ছিলেন এশিয়ান টেলিভিশনের ডিএমডি সাজ্জাদ রশীদ পারভেজ, প্রতিষ্ঠানের অন্যতম উপদেষ্টা কণ্ঠশিল্পী এসডি রুবেলসহ এশিয়ান টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প