নিশো, মৌসুমী ও একটি ডায়েরি

বিনোদন প্রতিবেদক।।
০২ ডিসেম্বর ২০১৫, ১৩:৫১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৯

নিশো ও মৌসুমী বাবা-মা হারা মৌসুমী ভাই-ভাবীর কাছে বেড়ে ওঠে। হঠাৎ তার ক্যানসার ধরা পড়ে। ভাই ও ভাবী আপ্রাণ চেষ্টা করে তাকে সুস্থ করার জন্য। কিন্তু মৌসুমীর এই চিকিৎসার প্রতি কোনও গুরুত্ব নেই। কারণ সে মনে করে, এই অসুখ থেকে তার মুক্তি নেই, শুধু শুধু ভাইয়ের টাকা নষ্ট করার কোন মানে হয় না।

এদিকে খালাতো ভাই আফরান মৌসুমীকে খুব পছন্দ করে। সেও নানাভাবে চেষ্টা করেতে থাকে মৌসুমীর সুস্থতার জন্য। একদিন মৌসুমীর একটা ডায়েরি পড়ে আফরান জানতে পারে, সে রাজ নামের একটি ছেলেকে ভালোবাসে। কিন্তু  মৌসুমীর অসুস্থতার পর থেকে রাজ আর তার সঙ্গে কোনও যোগাযোগ রাখে না। একদিন হঠাৎ সুস্থ হয়ে যায় মৌসুমী।

রাজ আবারও ফিরে আসে, কিন্তু মৌসুমী ততদিনে বুঝতে পারে যে, রাজ আসলে প্রকৃতভাবে তাকে ভালোবাসে না। এটি টেলিছবি ‘টার্নওভার’র গল্প। মোর্শেদ রাকিনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নিশো, মৌসুমী হামিদসহ আরোও অনেকে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি।

নাটক

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প