অভিনেত্রী মম দেশসেরা সংগীতশিল্পী!

বিনোদন প্রতিবেদক।।
০৩ ডিসেম্বর ২০১৫, ১৪:১৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৪৯

অভিনেত্রী মম অভিনেত্রী হিসেবে মমর অবস্থান এখন বেশ পোক্ত। নাটক হয়ে চলচ্চিত্রেও ভালোই তাক লাগাচ্ছেন নিয়মিত। মজার তথ্য হলো, এবার তাকে পাওয়া যাচ্ছে ভিন্ন পরিচয়ে। সবার সামনে হাজির হচ্ছেন দেশ সেরা সংগীতশিল্পী হিসেবে!

তবে পরিচিতি বদলের সঙ্গে নামটাও বদলে ফেলেছেন মম। সংগীতশিল্পী হিসেবে তার নাম হলো অবন্তিকা। ‘আমার একলা আকাশ’ শিরোনামের একটি নাটকে মমকে পাওয়া যাবে এই চরিত্রে-নামে। তিনি জানান, ছোটবেলা থেকে গানকে ভালোবেসে আসছেন তিনি। গানের এই চলার পথেই একদিন দেখা হয় সাংবাদিক ইরফান সাজ্জাদের সঙ্গে। গানকে ভালোবাসার কারণে মমর সংসারে দেখা দেয় নানান জটিলতা। গানের রেকর্ডিং ও স্টেজ শো’র ব্যস্ততার জন্য পরিবারের সঙ্গে দূরুত্ব বাড়তে থাকে তার। শুরু হয় জনপ্রিয় সংগীতশিল্পী মম’র ব্যক্তিজীবনের নতুন গল্প।

এমন গল্পের নাটকটি রচনা করেছেন সৈয়দ ইকবাল। নির্মাণ করেছেন মেজবাহ্ শিকদার। নাটকটি প্রসঙ্গে মম বলেন, ‘গল্পটা অন্যরকম। এতে অভিনয় করতে গিয়ে সত্যিকারের সংগীতজীবনে ঢুকে পড়েছি। আমরা যারা শোবিজে কাজ করি তাদের সংসার জীবনে কেমন সমস্যা হতে পারে- তা নিয়েই নাটকটির গল্প। অনেক সময় নেহায়েত ভুল বোঝাবুঝির জন্যও যে বড় ধরনের ঘটনা ঘটে তা-ই নাটকটির গল্পে ফুটে উঠেছে।’

সম্প্রতি উত্তরা, দিয়াবাড়িসহ কয়েকটি রেকর্ডিং স্টুডিওতে নাটকটি শ্যুটিং সম্পন্ন হয়। এতে জাকিয়া বারি মম ও ইরফান সাজ্জাদ ছাড়া আরও অভিনয় করেছেন সুকর্ন হাসান, সানজিদ খান প্রিন্স প্রমুখ। খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।

  ছবি: সাজ্জাদ হোসেন/বাংলা ট্রিবিউন

 

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প