মহান বিজয় দিবসকে নিয়ে নতুন একটি নাটকে দেখা যাবে অভিনেত্রী মৌটুসী বিশ্বাসকে। নাটকের নাম ‘একটি পুরনো চিঠি’। এটি লিখেছেন মহীউদ্দীন আহমেদ আর পরিচালনায় আছেন জাহিদুল ইসলাম বিপ্লব।
নাটকে মৌটুসীর স্বামী চরিত্রে দেখা যাবে তৌকীর আহমেদকে।
গল্প সম্পর্কে মৌটুসী জানান, ঢাকা শহরের একটি পরিবারের গল্প। যারা ভীষণ বিরক্ত শহরটিকে নিয়ে। নিজেদের যাপিত জীবন নিয়ে। সিদ্ধান্ত নেয়, নাগরিক জ্যাম-সংগ্রামকে পাশ কাটিয়ে চলে যাবে উন্নত কোনও দেশে। কানাডায় যাওয়ার বন্দোবস্তও শেষ করে তারা। হঠাৎ এক মুক্তিযোদ্ধার পুরনো চিঠি পায় তারা। ঘটনার শুরু এখানেই।
গত সপ্তাহে এর দৃশ্যধারণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর এটি দেশের যেকোনও একটি চ্যানেলে প্রচার হবে।
/এম/এমএম/



