মা হারালেন অভিনেতা ওয়ালিউল হক রুমী

বিনোদন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২১, ১৬:২২আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৯:১১

মা হারালেন অভিনেতা ওয়ালিউল হক রুমী

মা হামিদা হককে হারালেন টিভি নাটকের অন্যতম অভিনেতা ওয়ালিউল হক রুমী।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে শহীদবাগের বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে হামিদা হক মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

রুমী বলেন, ‘মায়ের কিছুটা ডায়াবেটিসের সমস্যা ছিল। হঠাৎ শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে পৃথিবী ছেড়ে মা আমার চলে গেলেন। সবাই আমার মায়ের আত্মার মাগফেরাত কামনায় প্রার্থনা করবেন। আমার আজকের অবস্থানের পেছনে এই মায়ের অবদান আমি বলে শেষ করতে পারবো না।’

জানা গেছে, বরগুনায় ওয়ালিউল হক রুমীর এলাকায় হামিদা হকের দাফন সম্পন্ন হবে।

ওয়ালিউল হক রুমী বর্তমানে দেশের ব্যস্ততম অভিনেতা। বিশেষ করে নির্মল পারিবারিক গল্প বা হাস্যরসে প্রাণ ভরিয়ে দেওয়ার মতো অভিনয়ে তিনি অনবদ্য। ৫ শতাধিক একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। মঞ্চেও কাজ করছেন নিয়মিত।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প