তাকে সবাই র্যাম্প মডেল হিসেবেই জানতেন। তবে তিনি এখন পুরোদস্তুর চিত্রনায়িকা বনে গেছেন। বিশেষ করে সাইফ চন্দনের ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ ছবি দিয়ে ভালোই নজর কেড়েছেন সবার। বরাবরই স্টাইলিশ এ অভিনেত্রী এবার হাজির হচ্ছেন টিভি দর্শকদের সামনে। জানাবেন নিজের লাইফস্টাইল, ফ্যাশন এবং নতুন চলচ্চিত্রের খবরাখবর।
জিটিভির সৌন্দর্য ও রূপচর্চা বিষয়ক সরাসরি অনুষ্ঠান ‘বিউটি টক’-এর এবারের অতিথি আইরিন। সাপ্তাহিক এই অনুষ্ঠানটি মাসের প্রথম দুই সপ্তাহে থাকবেন সেলিব্রেটি অতিথি, ৩য় পর্বে সরাসরি উপস্থিত থাকবেন একজন পর্বে বিউটি এক্সপার্ট । আর মাসের এ পর্বে ফেইসবুকের মাধ্যমে দর্শক অংশ্রগ্রহন করতে পরবেন অনুষ্ঠানে।
বিউটি এক্সপার্ট ফারনাজ আলোমের সঞ্চালনায় এবং আশিক ইব্রাহীম প্রযোজনায় ‘বিউটি টক’ রবিবার (১০ জানুয়ারি) ৯টা ১৫মিনিটে সরাসরি সম্প্রচার হবে।
/এস/এমএম/



