বোকা ছেলে ও চালাক মেয়ের গল্প

বিনোদন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৬, ১৬:৩৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৯:১৪

একই বিশ্ববিদ্যালয়ে পড়ে রোহান ও অর্ষা। রোহান বোকাসোকা টাইপের একটা ছেলে। অন্যদিকে অর্ষা খুবই চালাক-চতুর একটা মেয়ে। ছেলেটি পড়ালেখায় খুব ভালো। মেয়েটি খুবই ফাঁকিবাজ। কথায় কথায় ঝগড়া করলেও অনেক মজার ঘটনা ঘটে তাদের মধ্যে। সবমিলিয়ে ভালো যাচ্ছিল তাদের দিনগুলো।

বোকা আফরান নিশো এবং চালাক মীম হঠাৎ একটি দুর্ঘটনা অর্ষাকে অনেক কষ্ট দেয়। জেদের বশে রোহানকে তাদের সহপাঠী অর্কের মত হতে বলে সে । অর্ক পুরান ঢাকার ছেলে। নিয়মিত জিম করে। ওর একটা বাইক আছে এবং নিজেকে অনেক স্মার্ট মনে করে। অর্ষার কাছে অপমানিত হয়ে অর্কের কাছে যায় রোহান। চেষ্টা করে অর্কের মতো হতে। অর্ক বিভিন্ন উপায়ে রোহানকে তার মতো বানানোর চেষ্টা করে।

অন্যদিকে, অর্ক নিজে রোহানের মতো রূপ নিয়ে অর্ষার কাছে যায় এবং জানায় যে, রোহান মাস্তান হয়ে গেছে, চাঁদাবাজি করে ইত্যাদি ইত্যাদি। অর্কের ভন্ডামি বুঝতে পেরে তাকে অপমান করে অর্ষা- এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘সম্বোধন তিন প্রকার’।

মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এতে বোকা ছেলের চরিত্রে আফরান নিশো, চালাক মেয়ে বিদ্যা সিনহা মীম আর স্মার্ট ছেলের চরিত্রে অভিনয় করেছেন নাঈম। ১৪ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্মটি।
টেলিফিল্মে স্মার্ট নাঈম ও চালাক মীম

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প