মারা গেছেন নির্মাতা-নাট্যকার কায়েস চৌধুরী

বিনোদন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ২২:৩০আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৬:১০

নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী আর নেই।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খবরটি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

তিনি জানান, কায়েস চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

গিল্ডের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পকলা একাডেমিতে রাখা হবে কায়েস চৌধুরীর মরদেহ। বাদ জুম্মা ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান