ফারুকী-তিশার ঘরে এলো ইলহাম

বিনোদন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ২১:৩৩ আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২২:০৯

কন্যাসন্তানের মুখ দেখলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি। বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাদের কোলজুড়ে আসে ফুটফুটে একটি মেয়ে। তার নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।

ফারুকী জানিয়েছেন, মা-মেয়ে সুস্থ আছে। 

মোস্তফা সরয়ার ফারুকীর কোলে ইলহাম

তিশার অফিসিয়াল ফেসবুক পেজে সুখবরটি জানিয়ে লেখা হয়, ‘সে নিরাপদে সৃষ্টিকর্তার বাগান থেকে মা-বাবার বাসায় আজ রাত ৮টা ২৭ মিনিটে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ। মা ও মেয়ে দুজনই সুস্থ আছে।’

পোস্টে তিশা ও তার সন্তানের ছবি জুড়ে দেওয়া হয়েছে। তবে এখনই কন্যার মুখ দেখাতে নারাজ ফারুকী। তাই অ্যাপের কারিকুরিতে ঢেকে দেওয়া হয়েছে ইলহামের মুখ। ফেসবুক পোস্টে চিকিৎসক সংযুক্তা সাহাকে ধন্যবাদ জানিয়েছেন তিশা। 

নুসরাত ইমরোজ তিশার কোলে ইলহাম (মুখ ঢাকা)

আধঘণ্টারও কম সময়ে তিশার ফেসবুক পেজের পোস্টে লাইক পড়েছে ৬০ হাজারের বেশি। ছবিটি শেয়ার হয়েছে ৭০০ বারের বেশি। 

সম্প্রতি ফারুকী জানিয়ে ছিলেন তিশা সন্তানসম্ভবা। শিগগিরই বাবা-মা হতে যাচ্ছেন তারা। 

২০১০ সালের ১৬ জুলাই বিয়েবন্ধনে জড়ান ফারুকী-তিশা। এরপর নিজ নিজ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তারা। তিশা পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি প্রযোজকও হয়েছেন। 

/এম/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী   কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর