সিনেমা, ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, ধারাবাহিক নাটকসহ টিভি পর্দাজুড়ে ঈদে থাকে বর্ণীল আয়োজন। তবে সব ছাপিয়ে প্রতি বছর দর্শকদের মূল আগ্রহে থাকে একক নাটক আর টেলিছবি। ঈদের পর যে নাটকগুলো আবার ছড়িয়ে পড়ে ইউটিউব হয়ে ফেসবুক দেয়ালে দেয়ালে। বরাবরের মতো এবারও ঈদের জন্য কয়েক শত নাটক নির্মাণ হয়েছে। এরমধ্যে প্রথম দিনই টিভিতে প্রচার হয়েছে উল্লেখযোগ্য ৩৯টি। দ্বিতীয় দিন (২৩ এপ্রিল) প্রচার হলো ৩৫টি। আর আজ (২৪ এপ্রিল) প্রচারের কথা রয়েছে ৩৮টি নাটক-টেলিছবি।
বিটিভি
নাটক ‘অলীক বিভ্রম’ প্রচার হবে রাত ৮টা ৩০ মিনিটে। রচনা ইফফাত আরেফীন মাহমুদ তন্বী, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তারিন জাহান ও নওরীন হাসান খান জেনি।
এটিএন বাংলা
নাটক ‘কম খরচে ভালোবাসা’ প্রচার হবে সকাল ৯টায়। রচনা জুয়েল এলিন, পরিচালনা সাগর জাহান। অভিনয়ে তাহসান ও সারিকা সাবরিন।
নাটক ‘টাকার মেশিন’ প্রচার হবে বিকাল ৫টা ৫০ মিনিটে। রচনা ও পরিচালনা আদিব হাসান। অভিনয়ে শামীম হাসান সরকার ও সারিকা সাবা।
নাটক ‘এসো হাত বাড়াও’ প্রচার হবে ৭টা ৪০ মিনিটে। রচনা গোলাম সরওয়ার অনিক, পরিচালনা মেহেদী হাসান জনি। অভিনয়ে অপূর্ব ও তানজিম তটিনি।
নাটক ‘সম্পর্ক’ প্রচার হবে রাত ৮টা ৪৫ মিনিটে। রচনা ও পরিচালনা মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে আজিজুল হাকিম, মুশফিক ফারহান ও কেয়া পায়েল।
টেলিছবি ‘ফরএভার’ প্রচার হবে রাত ১১টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা প্রীতি দত্ত। অভিনয়ে জোভান ও কেয়া পায়েল।
চ্যানেল আই
টেলিছবি ‘দস্যু বনহুর’ প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে তৌসিফ মাহবুব ও তারিক আনাম খান।
টেলিছবি ‘উই আর সিক’ প্রচার হবে বিকাল ৪টা ৩০ মিনিটে। রচনা মোশাররফ করিম, পরিচালনা সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম, সাদিয়া জাহান প্রভা ও জুঁই করিম।
নাটক ‘একজন ভালো মানুষ’ প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। রচনা মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে জোভান ও সাফা কবির।
নাটক ‘মাউসট্র্যাপ’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। রচনা রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনা মেহেদি রনি। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি ও শতাব্দী ওয়াদুদ।
একুশে টেলিভিশন
নাটক ‘বেকার’ প্রচার হবে রাত ৮টায়। রচনা ও পরিচালনা আরিফুর রহমান নিয়াজ। অভিনয়ে রুমী ও সুমনা সোমা।
নাটক ‘কেয়ারিং হাসবেন্ড’ প্রচার হবে রাত ১০টায়। রচনা গোলাম সরয়ার অনিক, পরিচালনা নাজমুল রনি। অভিনয়ে মিশু সাব্বির ও রোদেলা মির্জা।
এনটিভি
টেলিছবি ‘হাত সাফাই’ প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, শাহনাজ খুশি ও সৌম্য।
নাটক ‘রুনু ভাই ৩’ প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে। রচনা ও পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর।
নাটক ‘বক্স নাম্বার ১৩’ প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা পথিক সাধন। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিন তিশা ও শাহরিয়ার শুভ।
নাটক ‘বিড়ম্বনায় বাবলু’ প্রচার হবে রাত ১১টায়। রচনা রুলীন রহমান, পরিচালনা নীলকণ্ঠ নিধু। অভিনয়ে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।
আরটিভি
নাটক ‘এই পিরিতি সেই পিরিতি নয়’ প্রচার হবে রাত ৮টা ১০ মিনিটে। রচনা জুয়েল এলিন, পরিচালনা গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে মোশাররফ করিম ও হিমি।
নাটক ‘বউ আমাকে সন্দেহ করে’ প্রচার হবে রাত ৯টা ৪০ মিনিটে। রচনা ও পরিচালনা সহিদ উন-নবী। অভিনয়ে শামীম হাসান সরকার ও অহনা।
নাটক ‘৫২/ঘ’ প্রচার হবে রাত ১১টায়। রচনা শাহজাহান সৌরভ, পরিচালনা সহিদ উন-নবী। অভিনয়ে অপূর্ব ও হিমি।
বাংলাভিশন
টেলিছবি ‘বউধার’ প্রচার হবে দুপুর ২টা ১০ মিনিটে। রচনা মানস পাল, পরিচালনা শামস করিম। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি ও নিশাত প্রিয়ম।
নাটক ‘গল্পটা পুরনো’ প্রচার হবে ৬টা ১৫ মিনিটে। রচনা ও পরিচালনা মুরসালিন শুভ। অভিনয়ে নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি।
নাটক ‘হেলিকপ্টার’ প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা আশরাফুল চঞ্চল, পরিচালনা সাগর জাহান। অভিনয়ে জোভান ও কেয়া পায়েল।
নাটক ‘লাভ স্কাউড’ প্রচার হবে রাত ৯টা ২৫ মিনিটে। রচনা নাজিম উদ দৌলা, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে অপূর্ব, শায়লা সাবি ও সাবরিন আজাদ।
নাটক ‘লতিফ দপ্তরি’ প্রচার হবে রাত ১০টা ৪৫ মিনিটে। রচনা বুলবুল মাসুদ, পরিচালনা শাব্দিক শাহীন। অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।
নাটক ‘চাঁদের গায়ে চাঁদ’ প্রচার হবে রাত ১১টা ৩৫ মিনিটে। রচনা ফেরদৌস হাসান, পরিচালনা এস আর মজুমদার। অভিনয়ে নিলয় আলমগীর ও সামির খান মাহি।
বৈশাখী টেলিভিশন
নাটক ‘কিলার’ প্রচার হবে রাত ৮টা ১০ মিনিটে। রচনা স্বাধীন শাহ, পরিচালনা শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম ও জুঁই করিম।
নাটক ‘চাল্লু মামার পাল্লু ভাগ্নে’ প্রচার হবে রাত ১১টা ৩৫ মিনিটে। রচনা মানস পাল, পরিচালনা ফজলুর রহমান ও চন্দন চৌধুরী। অভিনয়ে চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি।
চ্যানেল নাইন
নাটক ‘সাদা সিধে প্রেম’ প্রচার হবে রাত ৮টায়। রচনা ও পরিচালনা সুমন মল্লিক। অভিনয়ে আরশ খান ও মীম মানতাশা।
নাটক ‘আমার কোনো দোষ নেই’ প্রচার হবে রাত ৯টা ৪৫ মিনিটে। রচনা ও পরিচালনা মিতুল খান। অভিনয়ে নিলয় আলমগীর ও হিমি।
মাছরাঙা টেলিভিশন
নাটক ‘মিস্টার প্রিন্স’ প্রচার হবে বিকাল ৫টা ৫০ মিনিটে। রচনা ও পরিচালনা রুলীন রহমান। অভিনয়ে মোশাররফ করিম ও মিম চৌধুরী।
নাটক ‘সুভাষিনী’ প্রচার হবে রাত ৮টায়। রচনা ও পরিচালনা প্রীতি দত্ত। অভিনয়ে অপূর্ব ও কেয়া পায়েল।
নাটক ‘ডিয়ার ওয়াইফ’ প্রচার হবে রাত ১০টা ২০ মিনিটে। রচনা অনামিকা মণ্ডল, পরিচালনা তৌফিকুল ইসলাম। অভিনয়ে জোভান ও সাফা কবির।
টেলিছবি ‘মাই ট্রু লাভ’ প্রচার হবে রাত ১১টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা অনন্য ইমন। অভিনয়ে জাহের আলভী ও শেহতাজ।
দীপ্ত টিভি
নাটক ‘বাপ দ্য বস’ প্রচার হবে রাত ৮টায়। রচনা ও পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে ফজলুর রহমান বাবু, ঐশী ও রাশেদ মামুন অপু।
নাটক ‘জাদুকর মোতালেব’ প্রচার হবে রাত ১০টা ৫ মিনিটে। রচনা ও পরিচালনা রাকেশ বসু। অভিনয়ে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।
নাটক ‘প্রিয় পরিবার’ প্রচার হবে রাত ১১টা ১০ মিনিটে। রচনা মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব ও তারিন জাহান।
নাগরিক
নাটক ‘হিসেবি বউ’ প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে। রচনা নাজিম উদ দৌলা, পরিচালনা মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে অপূর্ব ও সাফা কবির।
নাটক ‘হাসিতে ফাঁসি’ প্রচার হবে রাত ১০টা ৪৫ মিনিটে। রচনা ও পরিচালনা মেহেদী হাসান। অভিনয়ে আরশ খান ও তানিয়া বৃষ্টি।




