নৃত্য, নাটক আর খাবারের আয়োজনে বড়দিন

বিনোদন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৪

খ্রীষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’। আসছে ২৫ ডিসেম্বর (বুধবার) শুভ বড়দিন উপলক্ষে দুরন্ত টেলিভিশনে থাকছে বিশেষ আয়োজন। যার মধ্যে রয়েছে, উৎসবের খুশিকে রঙিন করতে নাটক, বড়দিনের মজার মজার সব খাবারের রেসিপি নিয়ে অনুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠান।   

এদিন দুরন্ত টিভিতে প্রচার হবে নাটক ‘হৈ হৈ হল্লা- সিজন ৩’। নাটকটিতে দেখা যায়, ডাক্তার সফদার চৌধুরী এবং তার বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে চলছে বড়দিন উদযাপনের আয়োজন। সফদার চৌধুরী সান্তা ক্লজ সেজে রাতের বেলা চুপিচুপি গিফট দিয়ে বাড়ির সবাইকে চমকে দেয়ার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনায় সঙ্গী হয় মেঘদূত ও আদৃতা। কিন্তু ঘটনাক্রমে বড়দিনের কেনা সব গিফট সান্তা ক্লজের পোষকসহ ছিনতাই হয়ে যায়। ছিনতাই হওয়া সেসব গিফট নিয়েই হাজির হয় আবার দুজন সান্তা ক্লজ। কারা এই সান্তা এবং কী করে সফদার চৌধুরীর কেনা গিফট পৌঁছালো তাদের কাছে! রহস্যের এই জট খুলতে দুরন্ত টিভিতে আসছে বড়দিনের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা- সিজন ৩’। ‘হৈ হৈ হল্লা- সিজন ৩’ এর একটি দৃশ্য নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে বেশ কয়েকজন শিশুশিল্পী। তারা হলো কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, রাঈদা ঋজুনি, কাওসার বিন মামুন প্রমূখ। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শাহনাজ খুশীসহ অনেকে।

নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। এটি প্রচার হবে সকাল ১১টা ৩০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে।

বড়দিনের বিশেষ বিশেষ সব খাবারের রেসিপি নিয়ে প্রচার হবে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে দেখা যাবে হ্যানশেন লুকাস অধিকারী তমনকে। সে তার মাকে নিয়ে অনুষ্ঠানে আসে। তারা  বড়দিনের স্পেশাল খাবার রান্না করতে করতে আনন্দ, গল্প আর আড্ডায় মেতে ওঠে। তাদের রান্না করা খাবারের মধ্যে আছে ফ্রুটস কেক, ফ্রুটস সালাদ, ডাক স্টেক, স্যতে ভেজিটেবলসহ নানা কিছু। নৃত্য, নাটক আর খাবারের আয়োজনে বড়দিন রন্ধনশিল্পী আফিফা আখতার লিটার সঞ্চালনায় এটি পরিচালনা করছেন আমিনা নওশিন রাইসা। অনুষ্ঠানটি প্রচার হবে ২৫ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিট ও রাত ৭টা ৩০ মিনিটে। নৃত্য, নাটক আর খাবারের আয়োজনে বড়দিন এছাড়া সকাল ৯টায় থাকছে নৃত্যানুষ্ঠান ‘আজি শুভদিনে’।  

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প