ভালোবাসা দিবসের নাটকে তৌসিফ ও পড়শী

বিনোদন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৫, ১৯:০১আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪

এবার তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। আসন্ন ভালোবাসা দিবসের একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। নাটকের নাম ‘মনেরই রঙে রাঙিয়ে’।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে সিলেটের জাফলংয়ে নাটকটির শুটিং শুরু  হয়েছে। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। গল্পের প্রয়োজনে নাটকটির শুটিং জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যে হচ্ছে বলে জানান প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

‘মনেরই রঙে রাঙিয়ে’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু ভালোবাসা দিবসকে উপলক্ষে এটি বানাচ্ছি, সেক্ষেত্রে প্রেমের গল্প তো বটেই। একইসঙ্গে এটি প্রেম জেগে ওঠার গল্প। তৌসিফ মাহবুব ও সাবরিনা পড়শী তৌসিফ ও পড়শী ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন এমএনইউ রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, সাদনিমাসহ অনেকে।

নাটকটির চিত্রগ্রহণ করছেন ফুয়াদ বিন আলমগীর।

শুধু অভিনয় নয়, ‘মনের রঙে রাঙিয়ে’ নাটকের জন্য একটি গানও গেয়েছেন পড়শী। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। এটির রচনা ও সুরও রুমির করা।    

বলা প্রয়োজন, ১৪ ফেব্রুয়ারি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘মনেরই রঙে রাঙিয়ে’।

/সিবি/
সম্পর্কিত
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী নাটক  ‘জখম’: একদিনে দেখলো ৪০ লাখ দর্শক!
একদিনে ৪০ লাখ দর্শক!
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!
তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর