শামীম আরা নীপাকে কিনতে চেয়েছিলেন যে বাবা

বিনোদন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৮

নৃত্যশিল্পী শামীম আরা নীপার মায়ের হাত ধরে এক বাবা বলেছিলেন, ‘এমন গুণী মেয়ে কোন বাজারে কিনতে পাওয়া যায়, আমি কিনতে চাই।’ সেই প্রশংসাসূচক কথাটি সারাজীবন মাথায় তুলে রেখেছেন খ্যাতিমান এই নৃত্যশিল্পী।

সেই বাবার নাম ফাদার মারিনো রিগন। আশির দশকে বাংলাদেশ থেকে ৪০ জনের একটি সাংস্কৃতিক দল গিয়েছিল ইতালিতে। সেই দলে ছিলেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা।

সাংস্কৃতিক সফরের আয়োজন করেছিলেন মুক্তিযোদ্ধা, সাহিত্যিক-অনুবাদক ফাদার মারিনো রিগন। পরে বেশ কয়েকবার ফাদারের অতিথি হয়ে সাংস্কৃতিক প্রযোজনা নিয়ে দেশটিতে গিয়েছিলেন নীপা। সেসব স্মৃতি সম্প্রতি ফিরে এসেছে শিল্পীর বয়ানে। ‘স্মরণীয় বরণীয় ফাদার রিগন’ অনুষ্ঠানের একটি দৃশ্য ৫ ফেব্রুয়ারি (বুধবার) ফাদার মারিনো রিগনের শততম জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইতে রয়েছে স্মৃতিচারণমূলক আয়োজন ‘স্মরণীয় বরণীয় ফাদার রিগন’।

এ আয়োজনে স্মৃতিচারণ করবেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও পুথিশিল্পী কাব্য কামরুল। এ অনুষ্ঠানে দেখানো হবে ফাদার রিগনকে নিয়ে একটি ছোট্ট তথ্যচিত্র

পুথিশিল্পীর কণ্ঠে শোনা যাবে পুথি। একজন ধর্মযাজক হিসেবে কর্মজীবন শুরু করলেও সাহিত্যচর্চা, সমাজসংস্কার, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, চিকিৎসাসেবা ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখে মারিনো রিগন আমাদের ঋণী করে গেছেন।

শিক্ষা-সাহিত্যে-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ২০০৯ সালে তাকে বাংলাদেশের সন্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়। ২০১২ সালে তিনি পান মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা।

২০১৭ সালের ২০ অক্টোবর ইতালিতে মারা যান বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করা এই মানুষটি।

মৃত্যুর এক বছর পর ২০১৮ সালের ২১ অক্টোবর তার মরদেহ ইতালি থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাকে সমাহিত করা হয় মোংলার শেলাবুনিয়া গ্রামে।

‘স্মরণীয় বরণীয় ফাদার রিগন’ অনুষ্ঠানটি চ্যানেল আইতে দেখা যাবে আজ বুধবার বেলা ১টা ৩০ মিনিটে।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজু আলীম, গ্রন্থণা ও উপস্থাপনা করেছেন রাসেল মাহমুদ।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক