একুশের গল্প বলবে ‘ভুলিনি সেদিন’

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৮ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে একুশের ইতিহাস নিয়ে বাংলাদেশ টেলিভিশনে দেখানো হবে নাটক ‘ভুলিনি সেদিন’।

রবিউল আলমের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। ‘ভুলিনি সেদিন’ নাটকের একটি দৃশ্য

নাটকের গল্পে দেখা যাবে, মিশা নামের এক তরুণী বাবা-মায়ের সঙ্গে বিদেশ থাকেন। বছরে দুই একবার দেশে আসার পর চাচাতো ভাই-বোনদের সঙ্গে ঘোরাঘুরি করে ও দাদিমার সঙ্গে আড্ডা দিয়েই তার সময় কেটে যায়। এবার মিশা দেশে এসেছে ফেব্রুয়ারি মাসে। আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে মাথায় রেখেই ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে সে। এ দিবসকে ঘিরে কী কী করা যায় তা নিয়ে চাচাতো ভাইবোন দীপা আর মিতুলের সঙ্গে আলাপ করেন মিশা। কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে একুশে ফেব্রুয়ারি নিয়ে এতো উচ্ছ্বাস নেই মিতুলের। একুশের ইতিহাসটাও সে ঠিকমত জানে না।

একুশের ইতিহাস জানার পাশাপাশি দাদিমাকে নিয়ে মাতৃভাষা দিবস পালন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি কাটান মিশা। এমনই গল্পে দেখা যাবে ‘ভুলিনি সেদিন’ নাটক। একুশের গল্প বলবে ‘ভুলিনি সেদিন’

‘ভুলিনি সেদিন’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। এছাড়া আছেন তন্ময় বিশ্বাস, মাইশা, মিলি বাসার, আশরাফ টুলু, সামিয়া নাহি প্রমূখ।

নাটকটি নিয়ে দিলার জামান বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। নির্মাণও ভালো ছিল। এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, বিটিভি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘ভুলিনি সেদিন’ নাটকটি।  

/সিবি/
সম্পর্কিত
বিজয়া দশমীর রাতে বিটিভির পর্দায় দুর্গাবন্দনা
বিজয়া দশমীর রাতে বিটিভির পর্দায় দুর্গাবন্দনা
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
বিনোদন বিভাগের সর্বশেষ
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
মনি মণ্ডল থেকে মনি কিশোর, ‘কী ছিলে তুমি আমার’ গানেই বাজিমাত
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী