বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই: মিথিলা

বিনোদন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩

তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে নিয়ে কয়েক দিন তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে। তবে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাহসানের প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশীদ মিথিলা বিয়ে নিয়ে কিছু বলেন কিনা।

তবে তিনি চুপ ছিলেন এ বিষয়ে। এবার তাহসানের বিয়ে প্রসঙ্গে কথা বললেন মিথিলা।   

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসানের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন মিথিলা। বিয়ে নিয়ে মিথিলার কিছু বলার আছে কিনা জানতে চাইলে বলেন, ‘বিয়ে নিয়ে আমার কিছুই বলার নাই। এটা নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়। এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো। যার জীবনের ঘটনা, এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার কিছুই বলার থাকতে পারে না।’

বলা প্রয়োজন, মিথিলার সঙ্গে ১১ বছরের দাম্পত্য ছিল তাহসানের। ২০১৭ সালে তাদের সেই সংসারে বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা।

অন্যদিকে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘসময় একাই ছিলেন তাহসান। অবশেষে ২০২৫ সালের শুরুতেই রোজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন এই গায়ক।  

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটালেন তাহসান
রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটালেন তাহসান
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
ভাঙছে আবার তাহসানের ঘর
ভাঙছে আবার তাহসানের ঘর
যাচ্ছেন না, থাকছেন তাহসান
যাচ্ছেন না, থাকছেন তাহসান
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ