ভাঙছে আবার তাহসানের ঘর

বিনোদন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৬, ১৮:৪৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩

ভাঙছে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের নতুন ঘর। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে সাজানো এক বছরের সংসারে বেজেছে বিচ্ছেদের সুর। 

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায়, বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

তিনি বলেন, ‘খবরটি সত্য। কয়েক মাস ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, তবে বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখায় বলতে হচ্ছে যে আমরা এখন একসাথে নেই।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলতে চাইনি! কিন্তু পরিস্থিতির কারণে বলতে হচ্ছে। বিস্তারিত সময় নিয়ে জানাব।’ 

বলা দরকার, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ এক দশক ধরে ব্রাইডাল মেকআপ করছেন এবং নিউইয়র্কে নিজের প্রতিষ্ঠান পরিচালনা করেন।

এর আগে তাহসান ঘর বাঁধেন অভিনেত্রী মিথিলার সঙ্গে। তাদের ঘরে আইরা নামের কন্যা সন্তান রয়েছে। এই সংসারের দৈর্ঘ্য ছিলো ১১ বছর।

/এমএম/
সম্পর্কিত
রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটালেন তাহসান
রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটালেন তাহসান
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
যাচ্ছেন না, থাকছেন তাহসান
যাচ্ছেন না, থাকছেন তাহসান
এটাই আমার লাস্ট কনসার্ট: তাহসান
এটাই আমার লাস্ট কনসার্ট: তাহসান
বিনোদন বিভাগের সর্বশেষ
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!