শুভকামনা জানিয়েছিলেন মিথিলাও!

বিনোদন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০

অবশেষে সংগীতশিল্পী তাহসানের বিয়ে নিয়ে গণমাধ্যমে সরাসরি কথা বলেছেন রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পর তাহসানকে শুভকামনা জানিয়েছিলেন বলেও জানান তিনি। 

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকাতে মিথিলাকে প্রশ্ন করা হয়, বিয়ের পর তিনি তাহসানকে শুভকামনা জানিয়েছেন কিনা। এই প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, ‘অবশ্যই শুভকামনা জানিয়েছি। কেন জানাবো না। বিচ্ছেদ অনেক কারণেই হতে পারে, তাই বলে কি আমরা শত্রু হয়ে যাবো? আমি আর তাহসান যেহেতু একসঙ্গে আমাদের মেয়েকে বড় করছি তাই আমরা সেই সম্পর্কটাই মেইনটেইন করি।’ রাফিয়াত রশিদ মিথিলা তিনি আরও বলেন, এটা খুব ভুল ধারণা যে, আলাদা হওয়া মানেই মুখ দেখাদেখি বন্ধ। তা নয় মোটেই। আমাদের নিয়মিত দেখা হয়, কথা হয়। সন্তানের জন্য এটা আমাদের করতেই হয়। এখন আসলে সন্তানই মুখ্য। সন্তান যেভাবে ভালো থাকবে সেটাই করা উচিত। আমার মেয়ে আইরার কাছে আমি যেমন গুরুত্বপুর্ণ তেমনি ওর বাবাও সমান গুরুত্বপূর্ণ।’ রোজা আহমেদ ও তাহসান খান বলা প্রয়োজন, ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। এই সিনেমায় তাকে সার্কাসকন্যা তারা চরিত্রে দেখা যাচ্ছে। রাফিয়াত রশিদ মিথিলা ও তাহসান খান উল্লেখ্য, মিথিলার বিপরীতে এই সিনেমায় হোসেন মাঝি চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। 

 

/সিবি/
সম্পর্কিত
রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটালেন তাহসান
রোহিঙ্গা তরুণদের সঙ্গে সময় কাটালেন তাহসান
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
ভাঙছে আবার তাহসানের ঘর
ভাঙছে আবার তাহসানের ঘর
যাচ্ছেন না, থাকছেন তাহসান
যাচ্ছেন না, থাকছেন তাহসান
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ