ঈদে ‌‘ছোটকাকু’ সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ

বিনোদন রিপোর্ট
১৪ মার্চ ২০২৬, ১৫:২১আপডেট : ১৪ মার্চ ২০২৬, ২০:২৫

খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে এবারের ঈদের জন্য নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘কঙ্গ থেকে বঙ্গ’। 

ঈদের দিন থেকে ৮ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে নাটকটি। 

এতে যথারীতি ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। নির্মাণও করেছেন তিনিই।

কাহিনিতে দেখা যাবে গাজীপুরের নুহাশ পল্লীর পাশেই আধুনিক রিসোর্ট দখিন দুয়ার। সেখানে অবসর সময় কাটাতে যান ছোটকাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগর, দেশসেরা গোয়েন্দা আফজাল হোসেন এবং আলোচিত চরিত্র শরিফ সিঙ্গাপুরী। দখিনা দুয়ারের পরিবেশ তাদের দারুণ পছন্দ হয়, তাই কয়দিন সেখানে থাকবেন বলে মনস্থির করেন। কিন্তু প্রথম রাতেই ঘটে যায় ভয়ঙ্কর কিছু ঘটনা। 

‘কঙ্গ থেকে বঙ্গ’তে আরও অভিনয় করেছেন ঈশিকা সাকিন, তুষার খান, মোবাশ্বেরা ইরা, সরুপা বিথী, ফাহমিদা সালেহীন, সাদ্দাম হোসেন, জ্যাক প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
‘এই শহরে এসেছিলাম বহু দূরের গ্রাম থেকে’
‘এই শহরে এসেছিলাম বহু দূরের গ্রাম থেকে’
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
ঈদে আসছে ‘মিশন মুন্সিগঞ্জ’
বিনোদন বিভাগের সর্বশেষ
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!