আবারও বিচারক পূর্ণিমা  

বিনোদন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৫, ১৫:২০আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৫:২০

দিলারা হানিফ পূর্ণিমা, অভিনয়ে অনিয়মিত হলেও তার রয়েছে আলাদা দর্শকপ্রিয়তা। বিশেষকরে, তার সৌন্দর্যের কারণে এখনও তিনি সমাদৃত।

অভিনেত্রী হিসেবে পূর্ণিমার আলাদা গ্রহণযোগ্যতা থাকলেও এই অভিনত্রী অনেকদিন অভিনয় থেকে দূরে। কবে তিনি অভিনয়ে ফিরবেন, সেটিও অজানা।  

তবে রান্নাবিষয়ক একটি রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিচারক হয়ে পর্দায় ফিরলেন তিনি। মাছরাঙা টেলিভিশনে এর প্রচার শুরু হয়েছে। দিলারা হানিফ পূর্ণিমা কয়েক মাস ধরে এর প্রচার শুরু হলেও পূর্ণিমা এসেছেন স্টুডিও রাউন্ড থেকে। দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজনের দায়িত্ব পালন করছেন তিনি।

এ বিষয়ে পূর্ণিমা বলেন, ‘এর আগেও নানা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন  করেছি। তবে রান্না অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন উপভোগ করছি। আয়োজনে রন্ধনশিল্পীরা শ্রেষ্ঠত্বের লড়াই দেখাচ্ছেন। আশা করছি, এখান থেকে প্রতিভাবান রন্ধনশিল্পীরা বের হবেন।’ দিলারা হানিফ পূর্ণিমা বলা প্রয়োজন, পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ রয়েছে নির্মাণাধীন। তবে কবে নির্মাণ কাজ শেষ হবে, সে বিষয়ে রয়েছে সংশয়। 

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প