নিলয়ের টাক দেখে অজ্ঞান হিমি!

বিনোদন রিপোর্ট
১০ জুন ২০২৫, ১৯:০১আপডেট : ১০ জুন ২০২৫, ১৯:০৫

নাটকের নাম ‘টাক কোনও সমস্যা না’। মূলত বরের মাথায় চুল না থাকার কারণে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে এই নাটকের গল্প আবর্তিত হয়েছে।     

নাটকের গল্প এমন- টাকলা ফরহাদ পেশায় বেকার। এলাকার কোন মেয়েই তার টাক দেখে তাকে বিয়ে করতে চায় না। তাই সে বিয়ে করার জন্য তার দুলাভাইয়ের এলাকায় আশ্রয় নেয় এবং মাথায় আলগা চুল ব্যবহার করে। পাশাপাশি টাক সমস্যা সমাধানের জন্য চিকিৎসা চালাতে থাকে।  

এদিকে শিলা রূপে-গুণে অনন্যা। তবে একটু মাথা গরম এবং নিজেকে  বিশ্বসুন্দরী ভাবা মেয়ে। তাই আশেপাশের বান্ধবীদের স্বামী কম সুন্দর হলে তুচ্ছ তাচ্ছিল্য করে। একদিন এক বান্ধবীর সাথে ঝগড়া বাঁধিয়ে চ্যালেঞ্জ করে বসে, সে সুন্দর হেয়ার স্টাইল, হ্যান্ডসাম ছেলে বিয়ে করে দেখাবে। শিলাকে কোন টাকলা, অসুন্দর ছেলে প্রেমের প্রস্তাব দিলে নিশ্চিত মার খেতে হয় তাকে। 

এরমধ্যে একজন টাকলা ছেলে শিলাকে প্রেমের প্রস্তাব দেয়। সেই ছেলেকে শিলা লাঠি হাতে তাড়া করে। এমন সময় চোখ পরে ফরহাদের সুন্দর চুলের উপর। ফরহাদকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে শিলা। এর পরিণয় হলো বিয়ে। সেটিও আবার ১ টাকা দেনমোহরে।

শিলা বাসর ঘরে জেগে জেগে স্বপ্ন দেখে সে ফরহাদের সাথে কাপল ডান্স করছে। বাতাসে ফরহাদের কপালের চুল উড়ছে। কিন্তু বাস্তবে ফরহাদ বাসর ঘরে বৌয়ের সাথে রোম্যান্টিক কথা বলতে বলতে ফুলের গন্ধে হাঁচি দেয়। সঙ্গে সঙ্গে তার চুল খুলে টাক বের হয়ে যায়। আলগা চুল গিয়ে পরে শিলার মুখে। ফরহাদের টাক দেখে শিলা অজ্ঞান হয়ে যায়! বোন-দুলাভাই সবাই দৌড়ে ঘরে যায় ফরহাদের চিৎকারে। জ্ঞান ফিরতে শিলা কান্নাকাটি শুরু করে। এক টাকা দেনমোহরে বিয়ে করেছে এরকম একটা টাকলা জামাই, যেটা তার একদমই পছন্দ ছিল না।  

‘টাক কোনও সমস্যা না’ নাটকে ফরহাদ চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও শিলা চরিত্রে দেখা যাবে জান্নাতুল সুমাইয়া হিমিকে।

উল্লেখ্য, নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির। এটি ১১ জুন (মঙ্গলবার) রাত ৮টায় প্রচার হবে আরটিভিতে।

/সিবি/
সম্পর্কিত
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
নিলয়ের বিড়াল-বিজ্ঞাপনে মডেল হিমি!
নিলয়ের বিড়াল-বিজ্ঞাপনে মডেল হিমি!
ভ্যালেন্টাইনে বাসরঘরের গল্প!
ভ্যালেন্টাইনে বাসরঘরের গল্প!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর