সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!

বিনোদন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৫, ২৩:০৬ আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ২৩:০৬

গত বছরের প্রায় পুরোটাজুড়ে টিভি পর্দা ও ইউটিউব চ্যানেল শাসন করেছে নিলয়-হিমি জুটি। সেই ধারাবাহিকতা যে নতুন বছরেও থাকছে, তার প্রতিচ্ছবি মিলেছে প্রথম দিনেই।

১ জানুয়ারি সবার আগে নাটক মুক্তির মাধ্যমে তারা নতুন বছরের খাতা খুলে ফেলেছেন। ১ জানুয়ারি কালবেলা ড্রামার প্রথম নাটক হিসেবে মুক্তি পেয়েছে এই জুটির ‘পাগলের সুখ মনে মনে’।

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি পাগলামি? নাকি সমাজের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ভিন্নভাবে ভাবা মানেই সাইকো হওয়া। এমনই এক ব্যতিক্রমী ভাবনার নাটকটি নির্মাণ করেছেন শাহনেওয়াজ রিপন।

আরেকটি দৃশ্যে নিলয় ও হিমি নাটকের প্রধান চরিত্র নিলয়। তার চরিত্রটি সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে প্রকাশ করেছেন। নিলয় বলেন, ‘এই গল্পে আমাকে একপ্রকার পাগল বলতে পারেন। কারণ, আমি সবকিছুতে প্রতিবাদ করি। যেমন ধরুন কেউ গাছের পাতা ছিঁড়ুক বা রাস্তায় বসে থাকা কুকুরকে লাথি দিক, সবকিছুতেই আমি বাধা দিই। এই গল্পের মাধ্যমে আমরা এমন একটা বার্তা দিতে চাই, যা আমাদের সমাজের অনেক অসঙ্গতির চোখ খুলে দেবে।’

গল্পে নিলয়ের পাশাপাশি রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি, যার চরিত্রটি শান্ত-শিষ্ট ও সংবেদনশীল। হিমি বলেন, ‘গল্পের কেন্দ্রবিন্দু নিলয় হলেও, আমার চরিত্রে আবেগের একটি গভীরতা রয়েছে যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।’

নিলয়-হিমির সঙ্গে এই নাটকে আরও রয়েছেন তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহাসহ অনেকেই। একটি দৃশ্যে নিলয় ও হিমি

/এমএম/
সম্পর্কিত
হিমির ‘পরাণ পাখি’ থেকে ‘দুজন দুজনার’, আপনার পছন্দ কোনটি
হিমির ‘পরাণ পাখি’ থেকে ‘দুজন দুজনার’, আপনার পছন্দ কোনটি
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
নিলয়ের টাক দেখে অজ্ঞান হিমি!
নিলয়ের টাক দেখে অজ্ঞান হিমি!
নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে!
নায়ক-নায়িকার আত্মপ্রকাশ কণ্ঠশিল্পী হিসেবে!
বিনোদন বিভাগের সর্বশেষ
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির