আসছে মামুনুর রশীদের ১০০ পর্বের নাটক

বিনোদন রিপোর্ট
২৫ জুন ২০২৫, ১৭:৩২আপডেট : ২৬ জুন ২০২৫, ০১:১১

নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা কিংবা নির্মাতা, সব বিশেষণেই তিনি সফল। শুধু সফল নন, অনুকরণীয়ও বটে। বলছি মামুনুর রশীদের কথা। তার লেখা নাটক মানেই সেখানে পাওয়া যায় যাপিত জীবনের স্পর্শ। বেশ লম্বা সময় পর আসছে তার রচনা ও পরিচালনায় ১০০ পর্বের ধারাবাহিক নাটক ‘চরণ ছঁয়ে যাই’।

নাটকটি সম্পর্কে নির্মাতা জানিয়েছেন, এটি একটি প্রেমের গল্প নয়, দেশ প্রেম ভালোবাসা, মায়া মমতায় ঘেরা এবং ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প, চোখের ভেতর সব খোয়ানোর গল্প, প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প। সব মিলিয়ে একটি সামাজিক ও পারিবারিক কাহিনী নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘চরণ ছুঁয়ে যাই’। ‘চরণ ছঁয়ে যাই’ নাটকের একটি দৃশ্য এদিকে, নতুন নাটক প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘দর্শক ধারাবাহিকে যে ধরনের গল্প দেখতে চায় এটি তেমনই।  আমাদের পরিবারে নানা সমস্যা থাকে। সেগুলো ধারাবাহিকে তুলে ধরা হয়েছে। আজকাল নির্মাণ কমিয়ে দিয়েছি। বেশ বিরতির পর কোন ধারাবাহিক নাটক করেছি। আশা করছি ধারাবাহিকটি দর্শকের ভালো লাগবে।’

এই ধারাবাহিকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, আবুল কালাম আজাদ, শামীমা তুষ্টি, আহসান হাবিব নাসিম, আজাদ আবুল কালাম, জয়রাজ, সফল খান, পাভেল আজাদ, সুষমা সরকার প্রমুখ। ‘চরণ ছঁয়ে যাই’ নাটকের একটি দৃশ্য এটি প্রচার হবে সপ্তাহের প্রতি শনিবার থেকে বুধবার, রাত ৭টা ৫০ মিনিটে, চ্যানেল আইতে।   

/সিবি/
সম্পর্কিত
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদে আমরা বসে আছি: মামুনুর রশিদ
ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদে আমরা বসে আছি: মামুনুর রশিদ
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
কেন মামুনুর রশীদকে নির্বাসনে পাঠাতে চান সৈয়দ জামিল
কেন মামুনুর রশীদকে নির্বাসনে পাঠাতে চান সৈয়দ জামিল
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ