আবার একসঙ্গে...

বিনোদন রিপোর্ট
২৬ জুলাই ২০২৫, ১৪:৩৭ আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৬:০৪

মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান, অভিনয়ে স্ব স্ব মহিমায় উজ্জ্বল তারা। তাদের অভিনয় মানেই হাস্যরসে পরিপূর্ণ এক আবহ। এই তিন তুখোড় অভিনেতা যখন পর্দায় একসঙ্গে উপস্থিত হন, তখন ঘটে যায় ম্যাজিক!   

তিনজন ভালো বন্ধুও বটে। তাদের কাজের যে প্রসেস, সেখানেও বেশ মিল রয়েছে। বিশেষকরে হাস্যরস তৈরিতে তাদের জুড়ি মেলা ভার। বেশ কিছু নাটকে একসঙ্গে কাজ করেছেন। বলাই বাহুল্য, দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে সেসব নাটক। এবার আরও একবার একসঙ্গে আসছেন এই তিন অভিনেতা।  

শামীম জামানের নির্মাণে তারা তিনজন এর আগেও বেশকিছু নাটকে অভিনয় করেছেন। আরও একবার তার নির্মাণেই একসঙ্গে আসছেন পর্দায়।

‘শাদি মোবারক’ নামে এই ধারাবাহিকটি রচনা করছেন আহাম্মেদ শাহাবুদ্দিন। শুটিং শেষ হয়েছে গত বছরের নভেম্বরে। এবার পালা প্রচারের। জানা গেছে, ৩ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে দেখা যাবে ধারাবাহিকটি।

এখানে এই তিন অভিনেতাকে দেখা যাবে তিন ভাইয়ের চরিত্রে। বড় ভাইয়ের বিয়ে না হওয়ায় আটকে থাকে মেজো ও ছোট ভাইয়ের বিয়ে। এ নিয়ে যত বিপত্তি আর হাসির কাণ্ড ঘটে নাটকে।

উল্লেখ্য, ‘শাদি মোবারক’ ধারাবাহিকে আরও অভিনয় করেছেন মিম চৌধুরী, রোবেনা রেজা জুঁই, জয়রাজ প্রমুখ।

/সিবি/
সম্পর্কিত
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
বিনোদন বিভাগের সর্বশেষ
ফের আইনি জটিলতায় হানি সিং
ফের আইনি জটিলতায় হানি সিং
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!