হানিমুনে উচ্ছ্বসিত তারা...

বিনোদন রিপোর্ট
২৬ জুলাই ২০২৫, ১৭:৩২আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:৫৩

প্রেম করেছেন ১৩ বছর। সম্পর্ক রেখেছিলেন অন্তরালেই...চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। তাদেরকে বলা হয়, শোবিজের অন্যতম মিষ্টি দম্পতি।

বিয়ের পর দেশের বাইরে বেশ জমিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সেসব সফরের ছবি পোস্ট করেন তারা। বিশেষকরে মেহজাবীন। কখনও সমুদ্রের ধারে, কখনও ল্যাভেন্ডার বাগানে তাদের প্রেমময় মুহূর্তের ছবি ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়। ভক্তরাও প্রিয় তারকা দম্পতির ছবি দেখে আপ্লুত হন, সুন্দর সুন্দর মন্তব্য করেন। আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী এবার সুদূর ইতালির মনোরম লেইক কমো থেকে ধারণ করা বেশ কিছু ছবি পোস্ট করেছেন মেহজাবীন। ২৬ জুলাই, এই অভিনেত্রী স্বামী আদনান আল রাজীবের সঙ্গে তোলা বেশ কিছু মিষ্টি ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে। অভিনেত্রী জানিয়েছেন, এগুলো তাদের হানিমুনের ছবি!

পোস্টে তিনি লিখেছেন, ‘আমি সবসময় শুনেছি, লেক কোমো পৃথিবীর সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর মধ্যে একটি। বিশেষকরে দম্পতিদের জন্য। তাই আমরা নিজের চোখে দেখতে চেয়েছিলাম এটি। সত্যি বলতে, এটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমরা ভাগ্যবান যে, আমাদের হানিমুনের কয়েকটা দিন এখানে  কাটিয়েছি! শান্ত, সুন্দর এবং ছোট ছোট মুহূর্ত...যা আমি কখনই ভুলব না।’ মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব নীলচে জলরাশির সঙ্গে মেহজাবীনের নীলচে পোশাক তৈরি করেছে চমৎকার আবহ। রাজীবের পরনে কালো পোশাক। হানিমুনে দুজনেই উচ্ছ্বসিত। পোস্টের নিচে সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে!’ কেউ লিখেছেন, ‘দারুণ জুটি।’ মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব বলা প্রয়োজন, মেহজাবীনকে শেষ দেখা গেছে ‘প্রিয় মালতী’ সিনেমায়। এই সিনেমা দিয়ে তিনি ঢালিউডে নাম লিখিয়েছেন। অন্যদিকে, কান উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়ে ইতিহাস গড়েছে আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’। এছাড়া, আগামী মাসে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর অস্ট্রেলিয়ান প্রিমিয়ার হবে।

/সিবি/
সম্পর্কিত
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
অ্যাকশন অবতারে মেহজাবীন!
অ্যাকশন অবতারে মেহজাবীন!
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর