‘রাজনীতি নামক এই অভিশাপ থেকে রক্ষা করো’

বিনোদন রিপোর্ট
০২ আগস্ট ২০২৫, ১২:৪৯আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৫:২৩

শবনম ফারিয়া, তাকে দর্শক চেনেন একজন ভালো অভিনেত্রী হিসেবেই। তবে তিনি যে খুবই স্পষ্টবাদী, সেটিও কারও অজানা নয়। যা ন্যায় মনে করেন তা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন না তিনি। বিশেষকরে এই অভিনেত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই দেশ, রাজনীতি, আসেপাশের মানুষ নিয়ে মতামত দিতে দেখা যায়। বলা যেতে পারে, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সবসময়ই সরব থাকেন।

জুলাই ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রদের পক্ষে নিজের অবস্থান জানান দেন। অন্যদিকে বর্তমান সময় কোনও কিছু ভালো না লাগলেও সেটি প্রকাশ করেন। এর আগেও  জুলাই আন্দোলন নিয়ে তিনি কথা বলেছেন, ১ আগস্ট আবারও এ বিষয়ে মতামত জানিয়েছেন এই অভিনেত্রী, সেইসাথে জানিয়েছেন দেশ নিয়ে নিজের ক্ষোভ। বিশেষকরে দেশের রাজনীতি নিয়ে তার যেন ক্ষোভের অন্ত নেই। শবনম ফারিয়া পোস্টে ফারিয়া লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না।

এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

এরপর তিনি অনেকটা দুঃখ করেই লিখেছেন, “মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি।কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে? অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!” শবনম ফারিয়া একদম শেষে এই অভিনেত্রী লিখেছন, ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’

/সিবি/
সম্পর্কিত
ফের বিয়েবন্ধনে ফারিয়া, রইলো কথা ও ছবি
ফের বিয়েবন্ধনে ফারিয়া, রইলো কথা ও ছবি
দেশ নিয়ে ক্ষোভ জানালেন শবনম ফারিয়া
দেশ নিয়ে ক্ষোভ জানালেন শবনম ফারিয়া
তারকাদের একুশ…
তারকাদের একুশ…
‘যারা খুশি, তারা প্লিজ খুশি হইয়েন না’
‘যারা খুশি, তারা প্লিজ খুশি হইয়েন না’
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর